Karnataka CM: মঞ্চে বসে মুখ্যমন্ত্রী, দৌড়ে এল যুবক, তারপর…

Karnataka CM: জানা গিয়েছে, ধৃতের নাম মহাদেব নায়ক। তাঁর বাড়ি কনকপুরার তালগাটপুরায়। বছর চব্বিশের ওই যুবক সিদ্দারামাইয়ার সমর্থক। মুখ্যমন্ত্রীকে একটি শাল দিতে চেয়েছিলেন। সেজন্য দৌড়ে আসছিলেন। সেইসময় তাঁর হাতে শালটি দেখা গিয়েছে। পুলিশ অবশ্য যুবককে জিজ্ঞাসাবাদ করছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

Karnataka CM: মঞ্চে বসে মুখ্যমন্ত্রী, দৌড়ে এল যুবক, তারপর...
দ্রুত ওই যুবককে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা

Sep 15, 2024 | 9:17 PM

বেঙ্গালুরু: অনুষ্ঠান মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী। আচমকা সামনে দিয়ে দৌড়ে মুখ্যমন্ত্রীর কাছে আসার চেষ্টা এক যুবকের। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ওই যুবক কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে পৌঁছতে পারেননি। আর আগেই নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলেন। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কী উদ্দেশ্যে ওই যুবক কর্নাটকের মুখ্যমন্ত্রীর দিকে দৌড়ে আসছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এভাবে মুখ্যমন্ত্রীর একদম কাছে ওই যুবক চলে আসায়, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রবিবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। মঞ্চে বসেছিলেন সিদ্দারামাইয়া। আচমকা দেখা যায়, এক যুবক তাঁর দিকে দৌড়ে আসছেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে ধরে ফেলেন। সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই যুবককে।

জানা গিয়েছে, ধৃতের নাম মহাদেব নায়ক। তাঁর বাড়ি কনকপুরার তালগাটপুরায়। বছর চব্বিশের ওই যুবক সিদ্দারামাইয়ার সমর্থক। মুখ্যমন্ত্রীকে একটি শাল দিতে চেয়েছিলেন। সেজন্য দৌড়ে আসছিলেন। সেইসময় তাঁর হাতে শালটি দেখা গিয়েছে। পুলিশ অবশ্য যুবককে জিজ্ঞাসাবাদ করছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। তবে এই ঘটনার জেরে অনুষ্ঠানে কোনও বিঘ্ন ঘটেনি।

এর আগে ওই অনুষ্ঠানে কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “আমাদের সরকার কর্নাটককে এমন রাজ্য বানাতে চাইছে, যেখানে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু, কিছু শক্তি এর বিরুদ্ধে রয়েছে। তাই, আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে। কর্নাটককে এমন একটা শান্তিপূর্ণ উদ্যান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে সব সম্প্রদায়ের মানুষ থাকবে।” কর্নাটকের ৩১টি জেলাজুড়ে এদিন আড়াই হাজার কিমির মানববন্ধনের ছবিও দেখা যায়। মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরাও সেই মানববন্ধনে অংশ নেন।

Follow Us