Sukanya Samriddhi Yojana: বাড়িতেই অফিস, ঘর ভর্তি মেয়ে… সুকন্যা সমৃদ্ধি যোজনার নামে যা চলছিল

SSY: রাজেশ মুখিয়া সুকন্যা সমৃদ্ধি যোজনায় দেড় লক্ষ টাকা করে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেন এলাকার মহিলাদের। বদলে কারও কাছ থেকে ১ হাজার টাকা আবার কারও কাছ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত তুলে নেন বলে অভিযোগ। এরকমভাবে কয়েকশো মানুষের কাছ থেকে এই টাকা তোলেন বলে অভিযোগ।

Sukanya Samriddhi Yojana: বাড়িতেই অফিস, ঘর ভর্তি মেয়ে... সুকন্যা সমৃদ্ধি যোজনার নামে যা চলছিল
এরকমই ৬ হাজার ফর্ম বাজেয়াপ্ত হয়েছে। Image Credit source: TV9 Bangla

Jan 11, 2024 | 8:42 PM

পটনা: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ উঠল। প্রায় ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সুকন্যা সমৃদ্ধি যোজনার (SSY) নামে অফিস খুলে এই প্রতারণা চলেছে বিহারের মোতিহারি এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। মোতিহারির সুগোলি এলাকা। সেখানে রাজেশ মুখিয়া নামে এক ব্যক্তি অফিস খোলেন।

অভিযোগ, রাজেশ মুখিয়া সুকন্যা সমৃদ্ধি যোজনায় দেড় লক্ষ টাকা করে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেন এলাকার মহিলাদের। বদলে কারও কাছ থেকে ১ হাজার টাকা আবার কারও কাছ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত তুলে নেন বলে অভিযোগ। এরকমভাবে কয়েকশো মানুষের কাছ থেকে এই টাকা তোলেন বলে অভিযোগ।

খবর পেয়েই সুগোলি থানার পুলিশ ওই অফিসে অভিযান চালায়। সেই অফিসে বহু মহিলাও কাজ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা রীতিমতো থতমত খেয়ে যান। তাঁদের দাবি, জানতেই না একজন প্রতারকের হয়ে কাজ করছেন তাঁরা।

ওই অফিস থেকে প্রায় ৬ হাজার ফর্মও বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত সুগোলিয়া ও মুঝোলিয়া এলাকায় জন্য এই ফর্ম। অভিযোগ, মহিলাদেরই মূলত টার্গেট করে এগোতেন এই ব্যক্তি। অভিযোগকারী বেশ কয়েকজন মহিলার দাবি, যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতি আবেদনপত্র পিছু ১৩০০ থেকে ২ হাজার টাকা নিয়েছেন। প্রায় ৪ মাস ধরে এই কাজ চলছে বলে অভিযোগ।

Follow Us