বরফ জমে ডিপ ফ্রিজে শিবলিঙ্গ! মহাদেব দর্শনে গোটা পাড়া, প্রণামী, ফল-ফুলে ঢাকল ভোলানাথ, কোথায় ঘটল এমন ঘটনা?

শিবের কৃপা পেল আগ্রার এক পরিবার, অন্তত, স্থানীয়রা এমনটাই বলছেন। যাঁরা স্বচক্ষে মহাদেবের এই কৃপা দেখেছেন, তাঁদের কণ্ঠেও এখন হর হর মহাদেবের সুর। কিন্তু এই শিব দর্শন ঠাকুরঘরে বা বাড়ির মন্দিরে নয়, বরং ডিপ ফ্রিজে শিবলিঙ্গের আবির্ভাব! ব্য়াপারটা কী? খোলসা করে বলা যাক।

বরফ জমে ডিপ ফ্রিজে শিবলিঙ্গ! মহাদেব দর্শনে গোটা পাড়া, প্রণামী, ফল-ফুলে ঢাকল ভোলানাথ, কোথায় ঘটল এমন ঘটনা?

|

Jul 14, 2026 | 5:00 PM

১৭ জুলাই শ্রাবণ মাসের শুরু। কিন্তু তার আগেই যেন শিবের কৃপা পেল আগ্রার এক পরিবার, অন্তত, স্থানীয়রা এমনটাই বলছেন। যাঁরা স্বচক্ষে মহাদেবের এই কৃপা দেখেছেন, তাঁদের কণ্ঠেও এখন হর হর মহাদেবের সুর। কিন্তু এই শিব দর্শন ঠাকুরঘরে বা বাড়ির মন্দিরে নয়, বরং ডিপ ফ্রিজে শিবলিঙ্গের আবির্ভাব! ব্য়াপারটা কী? খোলসা করে বলা যাক।

আগ্রার এক সাধারণ পরিবারে রান্নাঘরে রাখা রেফ্রিজারেটর বা ফ্রিজ এখন স্থানীয় বাসিন্দাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আসলে ওই ফ্রিজের ডিপ ফ্রিজারের (Deep Freezer) ভেতরে জমাট বাঁধা বরফের একটি অবয়ব তৈরি হয়েছে, যা হুবহু ‘শিবলিঙ্গ’-এর মতো দেখতে বলে দাবি করছেন স্থানীয়রা।

ফ্রিজের ভেতরে বরফের এই অলৌকিক আকৃতিটি প্রথম নজরে আসে ওই পরিবারের সদস্যদের। অবয়বটি দেখতে অবিকল শিবলিঙ্গের মতো হওয়ায় তাঁরা প্রথমে চমকে ওঠেন। এরপর প্রতিবেশীদের মাধ্যমে এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ স্বচক্ষে সেই দৃশ্য দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে শুরু করেন।

খুব দ্রুতই ভক্তদের এক বিশাল লাইন পড়ে যায় ওই বাড়ির সামনে। সাধারণ মানুষের সমাগমে মুহূর্তের মধ্যেই একটি সাধারণ মধ্যবিত্ত বাড়ি কার্যত তীর্থক্ষেত্রের রূপ নেয়। পুণ্যার্থীরা সেখানে এসে ভোলানাথের উদ্দেশে প্রার্থনা শুরু করেন, কেউ ফুল ও প্রণামী দেন, কেউবা আবার নিয়ম মেনে জল ঢেলে ‘জলাভিষেক’ সম্পন্ন করেন। চারদিক মুখরিত হয়ে ওঠে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে।

ডিপ ফ্রিজের ভেতরে তৈরি হওয়া বরফের এই আকৃতিটি জনমানসে দুই ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদিকে বহু দর্শনার্থী ও ভক্ত এটিকে ভগবান শিবের এক অলৌকিক মহিমা ও ঐশ্বরিক সংকেত হিসেবে দেখছেন; অন্যদিকে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক মানুষের মতে, ফ্রিজের ভেতরের অতিরিক্ত শীতল পরিবেশ বা যান্ত্রিক ত্রুটির কারণে জল জমে প্রাকৃতিকভাবেই এমন আকৃতি ধারণ করেছে। আর এই ভিন্ন মতামতের জেরে বিজ্ঞান বনাম বিশ্বাসের এক তুমুল চর্চা ও বিতর্ক শুরু হয়েছে নেটপাড়া থেকে শুরু করে আগ্রার অলিগলিতে। সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এই ফ্রিজে শিবলিঙ্গের ভিডিয়ো।

Follow Us