Youngest Surgeon: ৭ বছর বয়সেই সার্জারি করে তাক লাগিয়েছিল অঙ্কিত

Youngest Surgeon: মাত্র ৭ বছর বয়সে যে একটা আস্ত সার্জারি সে করতে ফেলতে পারবে, তা বোধহয় ভাবেননি কেউই। এক আট বছরের শিশুর হাতে একটি সার্জারি করে চমকে দিয়েছিল অঙ্কিত।

Youngest Surgeon: ৭ বছর বয়সেই সার্জারি করে তাক লাগিয়েছিল অঙ্কিত
অঙ্কিত প্রাণ জয়সওয়াল

Jan 20, 2024 | 10:04 AM

সাত বছরের নাবালকের হাতে থাকে নামতার বই। সহজ-সরল অঙ্ক শেখার বয়স তখন। আর সেই বয়সেই স্টেথোস্কোপ হাতে নিয়ে ফেলেছে এই ভারতীয় ছাত্র। না, খেলা স্টেথোস্কোপ নয়, রীতিমতো ছুরি-কাঁচি হাতে সার্জারিও করে ফেলতে পারে সে। হিমাচল প্রদেশের বাসিন্দা ওই ছাত্রের নাম অঙ্কিত প্রাণ জওসওয়াল। মাত্র ৭ বছর বয়সে বিশ্বের সবথেকে কম বয়সী সার্জেনের তকমা পেয়েছে সে। সহজ থেকে কঠিন অঙ্ক, সব হিসেব মিলিয়ে ফেলতে পারে এই বয়সেই।

অঙ্কিতের বয়স যখন ১০ মাস, তখন থেকেই তার বাবা-মা টের পেয়েছিলেন যে ছেলে সাধারণ নয়। আর পাঁচজনের থেকে অঙ্কিত একটু আলাদা। মাত্র ২ বছর বয়সেই সে খাতা-পেন নিয়ে লেখাপড়া শুরু করে দিয়েছিল। মাত্র ৫ বছর বয়সেই গড়গড় করে ইংরেজি বলতে পারত অঙ্কিত। তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে।

মাত্র ৭ বছর বয়সে যে একটা আস্ত সার্জারি সে করতে ফেলতে পারবে, তা বোধহয় ভাবেননি কেউই। এক আট বছরের শিশুর হাতে একটি সার্জারি করে চমকে দিয়েছিল অঙ্কিত।

Loading...
Unable to load recommendations.
Follow Us