Education Minister: পরীক্ষা ব্যবস্থায় আমুল সংস্কার, ৬০০ বিশেষজ্ঞকে সরিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

NTA: প্রশ্নপত্র যাতে নির্ভুল হয়, তা নিশ্চিত করতে চালু হচ্ছে চার স্তরের স্ক্রুটিনি। বর্তমানে NTA-তে একাধিক পর্যায়ে যাচাই করা হয়। নতুন পদ্ধতিতে নজরদারি আরও বাড়ানো হবে। NTA-র দফতরগুলিকে নতুন জায়গায় সরিয়ে নেওয়ার কাজও ‘যুদ্ধকালীন তৎপরতায়’ করার কথা জানানো হয়েছে।

Education Minister: পরীক্ষা ব্যবস্থায় আমুল সংস্কার, ৬০০ বিশেষজ্ঞকে সরিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
Image Credit source: TV9 Bangla

Aug 18, 2026 | 10:54 PM

নয়া দিল্লি: জাতীয় স্তরের পরীক্ষায় স্বচ্ছতা আনতে ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-তে বড়সড় সংস্কারের উদ্যোগ নিল কেন্দ্র। একধাক্কায় ৬০০ জন বিশেষজ্ঞকে সরিয়ে দেওয়া হল এনটিএ থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স মাধ্যমে পোস্ট করে এই পদক্ষেপের কথা জানিয়েছেন। এছাড়া পর্যালোচনা বৈঠকের পর প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে চারটি স্তরের যাচাই করার ব্যবস্থা চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, NTA-র পরীক্ষার টিমে ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। প্রায় ৬০০ জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের নিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আরও ২০ থেকে ২৫ জন আধিকারিককে NTA-তে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

প্রশ্নপত্র যাতে নির্ভুল হয়, তা নিশ্চিত করতে চালু হচ্ছে চার স্তরের স্ক্রুটিনি। বর্তমানে NTA-তে একাধিক পর্যায়ে যাচাই করা হয়। নতুন পদ্ধতিতে নজরদারি আরও বাড়ানো হবে। NTA-র দফতরগুলিকে নতুন জায়গায় সরিয়ে নেওয়ার কাজও ‘যুদ্ধকালীন তৎপরতায়’ করার কথা জানানো হয়েছে। অফিসগুলির নিরাপত্তা বাড়াতে সিআইএসএফ টিম মোতায়েনের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।

১৭ অগস্ট NTA-র পরীক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ অডিট করার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। ৩০ দিনের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের জুনে হওয়া UGC-NET-এর তিনটি বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জেরে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরই এই সংস্কারের উদ্যোগ আরও জোরদার করা হয়েছে।

প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য আলাদা ঘর, ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন বা ‘এয়ার-গ্যাপড’ কম্পিউটার ব্যবস্থা, ইলেকট্রনিক ডিভাইস জমা রাখার মতো নিরাপত্তা প্রোটোকল আরও কঠোরভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us