‘দেখ কীভাবে মরছে…’, গলায় ওড়নার ফাঁস, ছটফট করছে স্ত্রী, ভিডিয়ো তুলে বাপের বাড়িকে দেখাল স্বামী

Karnataka: অভিযোগ, ভাগ্যশ্রী যখন বাঁচার জন্য ছটফট করছে, তখন সেই ভিডিয়ো তুলে ভাগ্যশ্রীর বাপের বাড়িতে পাঠায় প্রবীন। শুধু তাঅ নয়, পরিচিত আরও কয়েকজনকে ওই ভিডিয়ো দেখায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই প্রবীন ও ভাগ্যশ্রীর বাড়িতে পৌঁছয় বিলাগি থানার পুলিশ।

দেখ কীভাবে মরছে..., গলায় ওড়নার ফাঁস, ছটফট করছে স্ত্রী, ভিডিয়ো তুলে বাপের বাড়িকে দেখাল স্বামী

Jul 28, 2026 | 3:28 PM

কর্নাটক: পিছনের দেওয়ালে দুজনের ছবি জ্বলজ্বল করছে। ঘরের সিলিং-এ সবুজ ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন বছর ২৩-এর ভাগ্যশ্রী। দমবন্ধ হয়ে আসছে। পা দুটো বিছানা ছোঁয়ার জন্য ছটফট করছে। সামনে দাঁড়িয়ে সেই পুরো দৃশ্য রেকর্ড করে বাপের বাড়ির লোকজনকে পাঠালেন স্বামী। হাড়হিম করা ঘটনা কর্নাটকের বাগালকোটে।

নৃশংসভাবে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম প্রবীন জিগালুর। স্ত্রী ভাগ্যশ্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন স্ত্রী। সেই সন্দেহের জেরেই অশান্তি চলছিল। মাস দুয়েক আগে ভাগ্যশ্রী স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। গত রবিবার ওই ব্যক্তি ভাগ্যশ্রীকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন। তারপর সেই রাতেই এভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ।

ইতিমধ্যেই প্রবীনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার আগে কাঠ দিয়ে স্ত্রীকে মেরেছিল সে। তারপর ভাগ্যশ্রীর গলায় লাগিয়ে দেয় সবুজ ওড়না।

অভিযোগ, ভাগ্যশ্রী যখন বাঁচার জন্য ছটফট করছে, তখন সেই মুহূর্তের ছবি ভাগ্যশ্রীর বাপের বাড়ির লোকজনকে দেখায় প্রবীন। ভিডিয়ো কল করে দেখায়, তাদের মেয়ে কীভাবে মারা যাচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ, পরিচিত আরও কয়েকজনকেও ওই ভিডিয়ো রেকর্ড করে পাঠায় সে। ঘটনার খবর পেয়েই প্রবীন ও ভাগ্যশ্রীর বাড়িতে পৌঁছয় বিলাগি থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রবীনকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us