
উত্তর প্রদেশ: ভোটের পরদিনই প্রয়াত হলেন বিজেপির প্রার্থী। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর প্রদেশের মোরাদাবাদের প্রার্থী সর্বেশ সিং (৭১)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিল্লির এইমস-এ (AIIMS) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। উত্তর প্রদেশের বিজেপি প্রধান ভূপেন্দ্র চৌধুরী সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন।
শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে সাত দফার লোকসভা ভোট। প্রথম দফায় উত্তর প্রদেশের ৮ আসনে ভোট ছিল। এরমধ্যে ছিল মোরাদাবাদও। শারীরিক অসুস্থতার কারণে ভোটপ্রচারেও নামতে পারেননি সর্বেশ সিং। সংবাদসংস্থার খবর, গলায় কোনও সমস্যা দেখা দিয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিকের। অস্ত্রোপচারও করতে হয়। দিল্লির এইমসে চেকআপের জন্য গিয়েছিলেন।
मुरादाबाद लोकसभा क्षेत्र से भाजपा प्रत्याशी एवं पूर्व सांसद कुंवर सर्वेश सिंह जी के निधन से स्तब्ध हूं। ये भाजपा परिवार के लिए अपूरणीय क्षति है।
मेरी संवेदनाएं शोक संतप्त परिजनों के साथ हैं।
प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत आत्मा को अपने श्री चरणों में स्थान तथा…
— Yogi Adityanath (मोदी का परिवार) (@myogiadityanath) April 20, 2024
উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে মোরাদাবাদ অন্যতম। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই কেন্দ্রে সাংসদ ছিলেন সর্বেশ সিং। ২০১৯ সালে সমাজবাদী পার্টির এসটি হাসান এই কেন্দ্র থেকে জেতেন। তবে ২০২৪-এও বিজেপি সর্বেশেই ভরসা রাখে। প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ লেখেন, ‘ বিজেপি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’