মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন রেলযাত্রীকে, আরপিএফ কর্মীকে সাহসিকতার সম্মান দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

সিন্ধিয়া, বীরেন্দ্র তিওয়ারির সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করে বলেন, “আপনার সাহসিকতার কারণে আজ এক মহিলার জীবন রক্ষা পেয়েছে। আপনাকে যতই ধন্যবাদ জানাই, তা কম হবে।” তিনি আরও বলেন যে, সমাজে এমন সাহসী মানুষের অত্যন্ত প্রয়োজন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী শিবপুরী রেলওয়ে স্টেশনে চলতে থাকা পুনর্নির্মাণ কাজেরও পরিদর্শন করেন এবং অগ্রগতির খোঁজখবর নেন।

মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন রেলযাত্রীকে, আরপিএফ কর্মীকে সাহসিকতার সম্মান দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image Credit source: PTI

Sep 01, 2026 | 9:13 PM

নয়া দিল্লি: সাহসিকতার পরিচয় দেওয়ায় আরপিএফের সহকারী সাব-ইন্সপেক্টর (ASI) বীরেন্দ্র তিওয়ারিকে সম্মানিত করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ মঙ্গলবার, শিবপুরী রেল স্টেশন পরিদর্শন করতে গিয়ে RPF-এর ওই কর্মীকে সম্মানিত করেন মন্ত্রী। গত ৩০ অগস্ট ট্রেনে উঠতে গিয়ে এক মহিলা ট্রেন ও প্লাটফর্মের মাঝে পড়ে যান। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাণ বাঁচান ওই এএসআই। এরপরই সম্মানিত হলেন তিনি।

গোয়ালিয়র-বিনা প্যাসেঞ্জার ট্রেন নম্বর ৫১৮৮৪-তে ওঠার সময় শিবপুরীর বাসিন্দা নির্মলা দেবী ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন। ট্রেন ও প্লাটফর্মের মাঝে পড়ে যান তিনি। রীতিমতো প্রাণের ঝুঁকি তৈরি হয় তাঁর। ডিউটিতে থাকা এএসআই বীরেন্দ্র তিওয়ারি তৎক্ষণাৎ ছুটে যান। তৎপরতা দেখিয়ে ছুটে যান তিনি। দ্রুত ওই মহিলাকে তাঁকে ধরে নিজের দিকে টেনে নেন এবং তাঁর প্রাণ রক্ষা করেন।

সিন্ধিয়া, বীরেন্দ্র তিওয়ারির সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করে বলেন, “আপনার সাহসিকতার কারণে আজ এক মহিলার জীবন রক্ষা পেয়েছে। আপনাকে যতই ধন্যবাদ জানাই, তা কম হবে।” তিনি আরও বলেন যে, সমাজে এমন সাহসী মানুষের অত্যন্ত প্রয়োজন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী শিবপুরী রেলওয়ে স্টেশনে চলতে থাকা পুনর্নির্মাণ কাজেরও পরিদর্শন করেন এবং অগ্রগতির খোঁজখবর নেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us