Prashant Kishor: ‘আমার অফিসে CV পাঠান’, জিতেই ১০০০০ চাকরির আশ্বাস প্রশান্ত কিশোরের

Bankipur Win Prashant Kishor: আগামী এক থেকে দু’বছরের মধ্যে এই চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি। এর জন্য তাঁর দফতরে বায়োডাটা জমা দেওয়ার আবেদন জানিয়েছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর আরও বলেছেন, ভবিষ্যতে জন সুরজ পার্টি বিহারে ক্ষমতায় এলে গোটা রাজ্যেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Prashant Kishor: আমার অফিসে CV পাঠান, জিতেই ১০০০০ চাকরির আশ্বাস প্রশান্ত কিশোরের
প্রশান্ত কিশোরImage Credit source: PTI

Aug 11, 2026 | 11:51 PM

পাটনা: জয়ের পরই বড় বার্তা প্রশান্ত কিশোরের। নিজের কেন্দ্রে গিয়েই যুবক-যুবতীদের চাকরির আশ্বাস দিলেন জন সূরয পার্টির বিধায়ক। সরকারি ক্ষেত্রে না পারলেও বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ করে দেওয়ার কথা বলেছেন তিনি। ১০ হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করতে, সিভি বা বায়োডাটা পাঠানোর কথাও বলেছেন তিনি।

দীর্ঘদিন পর বাঁকিপুরে বিজেপিকে পরাজিত করে উপনির্বাচনে জয়ী হয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করতেই মঙ্গলবার বেরিয়েছিলেন প্রশান্ত কিশোর। ভোটারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর বক্তব্য, নিজের যোগাযোগকে কাজে লাগিয়ে বাঁকিপুরের যোগ্য যুবকদের বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ করে দেবেন তিনি। প্রয়োজনে বিহারের বাইরে যেতে হবে বলেও উল্লেখ করেছেন বিধায়ক।

আগামী এক থেকে দু’বছরের মধ্যে এই চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি। এর জন্য তাঁর দফতরে বায়োডাটা জমা দেওয়ার আবেদন জানিয়েছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর আরও বলেছেন, ভবিষ্যতে জন সুরজ পার্টি বিহারে ক্ষমতায় এলে গোটা রাজ্যেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

৩ অগস্টের উপনির্বাচনে বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুরে জয়ী হন প্রশান্ত কিশোর। বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে ১৯,৩২৪ ভোটে পরাজিত করেন। প্রশান্ত কিশোর পেয়েছিলেন ৬৪,১৫১ ভোট, যেখানে বিজেপি প্রার্থী পান ৪৪,৮২৭ ভোট।

Loading...
Unable to load recommendations.
Follow Us