Monsoon Enters India: সুখবর! এসে গেল বর্ষা, আজ থেকেই তুমুল বৃষ্টি শুরু, কোন কোন জায়গায় সতর্কতা জারি করল IMD?

IMD heavy rain alert: কেরলমে বর্ষা প্রবেশ করতেই এবার সকলের মনে প্রশ্ন জেগেছে যে বাকি দেশে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে? বিশেষ করে উত্তর-পূর্ব ভারত যেখানে তাপপ্রবাহে পুড়ছে, সেখানে সকলে হা-পিত্যেশ করে বসে আছে বর্ষার আশায়। তাদের জন্য সুখবর দিয়েছে মৌসম ভবন।

Monsoon Enters India: সুখবর! এসে গেল বর্ষা, আজ থেকেই তুমুল বৃষ্টি শুরু, কোন কোন জায়গায় সতর্কতা জারি করল IMD?
কবে আসছে বর্ষা?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 04, 2026 | 1:32 PM

তিরুবনন্তপুরম: কাঠফাটা গরম থেকে এবার মিলবে মুক্তি। ভারতে প্রবেশ করল বর্ষা (Monsson)। কেরলমে (Keralam) চলে এল বর্ষা। নির্দিষ্ট সময়ের তিন দিন পরে কেরলমে এল মৌসুমি বায়ু। বর্ষা প্রবেশ করতেই বৃষ্টি শুরু হয়েছে কেরলমে। তামিলনাড়ু, কর্নাটকের কিছু অংশেও বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।

কেরলমে এল বর্ষা-

মৌসম ভবন জানিয়েছে, আজ, ৪ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরলমে প্রবেশ করেছে। ১ জুনই প্রবেশ করার কথা ছিল বর্ষার। তবে তিন দিন দেরিতে হলেও এল বর্ষা। দ্রুত কেরলম ও তার আশেপাশের অঞ্চলগুলিতে বর্ষার প্রভাবে তুমুল বৃষ্টি শুরু হবে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কেরলমে। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলাপুজ্জা, কোট্টায়াম ও এর্নাকুলাম জেলায়। এখানে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

কবে উত্তর-পূর্ব ভারতে বর্ষা আসবে?

কেরলমে বর্ষা প্রবেশ করতেই এবার সকলের মনে প্রশ্ন জেগেছে যে বাকি দেশে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে? বিশেষ করে উত্তর-পূর্ব ভারত যেখানে তাপপ্রবাহে পুড়ছে, সেখানে সকলে হা-পিত্যেশ করে বসে আছে বর্ষার আশায়। তাদের জন্য সুখবর দিয়েছে মৌসম ভবন। আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা আসছে উত্তর-পূর্ব ভারতে।  তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে, তার আভাস এখনও মেলেনি। আপাতত প্যাচপেচে গরমে নাকাল হতে হবে বঙ্গবাসীকে। সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির আশা রয়েছে।

সাধারণত মৌসুমি বায়ু পশ্চিম উপকূল দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব ভারতে পৌঁছয়। এরপর তা মধ্য ভারতে পৌঁছয়, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ে জুনের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি শুরু হয়। এরপর তা ধীরে ধীরে পূর্ব ও উত্তর ভারতের দিকে এগোতে থাকে। জুনের শেষ ভাগে দিল্লিতে পৌঁছয় বর্ষা। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশে জুনের শেষভাগ বা জুলাইয়ের শুরুতে বর্ষা প্রবেশ করে।

Follow Us