Parliament Special Session: বিল পাশ করাতে আবার সংসদে বিশেষ অধিবেশন ডাকবে সরকার? জল্পনা শুনেই প্রধানমন্ত্রীকে চিঠি খাড়্গের

Parliament Delimitation & Women Reservation Bill: জল্পনা উস্কে দিয়েই একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কিরেণ রিজিজু বলেন, "সংসদে অধিবেশন কখন হবে, তা ঠিক করার অধিকার সরকারের আছে। অতীতেও এমন বহুবার হয়েছে যে সরকার বিশেষ অধিবেশন ডেকেছে।" 

Parliament Special Session: বিল পাশ করাতে আবার সংসদে বিশেষ অধিবেশন ডাকবে সরকার? জল্পনা শুনেই প্রধানমন্ত্রীকে চিঠি খাড়্গের
সংসদে ফের বসবে বিশেষ অধিবেশন?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 28, 2026 | 2:37 PM

নয়া দিল্লি: কিছুদিন আগেই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। এরপর বসার কথা সংসদের শীতকালীন অধিবেশন। তবে এতদিন কি অপেক্ষা করবে সরকার? নাকি আগেই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হবে? এই নিয়ে তুমুল জল্পনা।

মহিলা সংরক্ষণ (Women Reservation Bill) এবং আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) সংসদে পাশ করাতে ফের সংসদে বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র সরকার। একটি বেসরকারি চ্যানেলের ইন্টারভিউতে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।

গত ১৩ অগস্ট সংসদের লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়। সাধারণত অধিবেশন মুলতুবি করার দিনকয়েকের মধ্যেই অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্তির (prorogue) ঘোষণা করা হয়। তবে এইবার তা এখনও করা হয়নি। এরপরই জল্পনা তৈরি হয় যে ফের একবার সংবিধান সংশোধনী এনে মহিলা আসন সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর জন্য কি বিশেষ অধিবেশন ডাকবে সরকার?

সেই জল্পনাকে উস্কে দিয়েই একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কিরেণ রিজিজু বলেন, “সংসদে অধিবেশন কখন হবে, তা ঠিক করার অধিকার সরকারের আছে। অতীতেও এমন বহুবার হয়েছে যে সরকার বিশেষ অধিবেশন ডেকেছে।”

এদিকে, কিরেণ রিজিজুর এই মন্তব্যে বিশেষ অধিবেশনের জল্পনা তৈরি হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি চিঠিতে দাবি করেন, বিশেষ অধিবেশন ডাকা হলে, তার আগে সর্বদলীয় বৈঠক ডাকুক সরকার।

প্রসঙ্গত, এর আগেও এই দুই বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্রীয় সরকার। তবে ভোটাভুটিতে সেই সময় বিলের বিপক্ষেই বেশি ভোট পড়ে। বাদল অধিবেশনের আগে যেহেতু একাধিক রাজ্যে সরকার বদলেছে এবং সাংসদদের দলবদলও হয়েছে, তাই এবার সরকারের পক্ষেই বেশি ভোট পড়তে পারে। সেই লক্ষ্যেই কি সরকার বিশেষ অধিবেশন ডাকছে?

Loading...
Unable to load recommendations.
Follow Us