Pune: থানার অদূরে মহিলাকে ধর্ষণ! দু’দিন ধরে অধরা অভিযুক্ত, আখখেতে ড্রোন নামিয়ে চলছে তল্লাশি

Pune: তবে তাঁর নির্দেশের পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও অধরা অভিযুক্ত। অবশ্য, বৃহস্পতিবার পুলিশের হাতে এসেছে একটি নয়া তথ্য। জানা গিয়েছে, সম্ভবত নিজের বাড়ির কাছেই গা ঢাকা দিয়েছে সেই ব্যক্তি।

Pune: থানার অদূরে মহিলাকে ধর্ষণ! দুদিন ধরে অধরা অভিযুক্ত, আখখেতে ড্রোন নামিয়ে চলছে তল্লাশি
Image Credit source: X

|

Feb 27, 2025 | 8:32 PM

মুম্বই: থানার অদূরে প্রকাশ্য রাস্তায় সরকারি বাসে ধর্ষণের শিকার এক মহিলা।পলাতক অভিযুক্ত। তারপর থেকেই তদন্তে নেমেছে পুলিশ। গঠন হয়েছে ১৩টি বিশেষ দলও। ইতিমধ্য়ে, অভিযুক্তের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করে দিয়েছে তারা। কিন্তু তাও হদিশ মিলছে না সেই অভিযুক্তের।

ঘটনা মহারাষ্ট্রের পুনে শহরের। মঙ্গলবার ভোরে সেই এলাকার ব্যস্ততম বাসস্ট্যান্ড স্বারগেটে একটি সরকারি বাসের ভিতর ধর্ষণ করা হয় এক মহিলাকে, এমনটাই অভিযোগ। সেই বাসস্ট্য়ান্ড থেকে আবার মাত্র ১০০ মিটার দূরত্বে রয়েছে স্থানীয় থানা। একদিকে পুলিশ পাহারার মধ্যে এমন কাণ্ড, অন্যদিকে, কেটে গিয়েছে প্রায় দু’টো দিন তারপরও অধরা অভিযুক্ত। যার জেরে আপাতত সে রাজ্যে প্রশ্নের মুখে পুলিশ ও মহিলাদের নিরাপত্তা।

বুধবার এই ঘটনাকে হাতিয়ার করে দিনভর সেই বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় কংগ্রেস, এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনা। চলে ভাঙচুরও। ইতিমধ্যে এই ঘটনায় মুখ খুলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি করে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

তবে তাঁর নির্দেশের পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও অধরা অভিযুক্ত। অবশ্য, বৃহস্পতিবার পুলিশের হাতে এসেছে একটি নয়া তথ্য। জানা গিয়েছে, সম্ভবত নিজের বাড়ির কাছেই গা ঢাকা দিয়েছে সেই ব্যক্তি। তাই জোরকদমে সেখানে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তের বাড়ির কাছের একটি আখখেতে নেমে পড়েছে পুলিশ বাহিনী। আনা হয়েছে ড্রোন। নামানো হয়েছে পুলিশ কুকুরও। এ যেন সিনেমা।

সূত্রের খবর, ‘ধর্ষণের’ খবর ছড়িয়ে পড়তেই গা-ঢাকা দিতে উদ্য়ত্ত হয়ে পড়েন সেই অভিযুক্ত। কিন্তু পুলিশি নিরাপত্তা বেড়ে যাওয়া শহরের বাইরে বেরতে হোঁচট খেতে হচ্ছিল তাঁকে। এমন পরিস্থিতিতে তার গ্রামের দিকে যাওয়া একটি সবজি বোঝাই গাড়িতেই গা-ঢাকা দিয়ে পালিয়ে যায় সেই অভিযুক্ত।

Follow Us