RG Kar: হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ

Sandip Ghosh: ২০২৪-এর ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই সামনে আসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ওই ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপ।

RG Kar: হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 18, 2026 | 11:22 PM

নয়া দিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তিলোত্তমা-কাণ্ডের পর আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে তুলে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। ওই মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হতে পারে।

এর আগে ওই মামলায় কলকাতা হাই কোর্ট সন্দীপের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। ওই টাকা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করে আদালত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের উপর প্রভাব পড়ার আশঙ্কায় সন্দীপের জামিন বাতিল করে দেয় হাইকোর্ট। এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছেন সন্দীপ।

আরজি করের ডেপুটি সুপারের অভিযোগ ছিল, তিন বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের অন্দরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছিল। চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডারে কারচুপি সহ একাধিক অভিযোগ ছিল। নিজের ঘনিষ্ঠ লোকজনকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে সন্দীপের বিরুদ্ধে।

২০২৪-এর ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই সামনে আসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ওই ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপ।

Loading...
Unable to load recommendations.
Follow Us