West Bengal Weather: সোমবারই ফের ঢুকছে নিম্নচাপ, চরম বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়

West Bengal Weather Update: বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। আরও শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এদিন দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

West Bengal Weather: সোমবারই ফের ঢুকছে নিম্নচাপ, চরম বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 26, 2026 | 10:37 AM

কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সতর্কবার্তা। হাওয়া অফিস বলছে, সোমবার বাংলা-ওড়িশা উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দমকা বাতাস বইতে পারে উপকূলে। উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা ও শহরতলিতে। তবে এই নিম্নচাপেও বেশি বৃষ্টি ওড়িশায়। ওড়িশা হয়ে মধ্য ভারতের পথে যাবে নিম্নচাপ। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। কারণ এই সময় তুলনামূলকভাবে বেশি উত্তাল থাকতে পারে সমুদ্র।  

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। আরও শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এদিন দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।

তবে বৃষ্টি কমলেই পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমলেও, বাড়বে উত্তরবঙ্গে। বুধ-বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এদিনও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে। দার্জিলিং থেকে কোচবিহার এই জেলায় বিক্ষিপ্তভাবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে বলে জানা যাচ্ছে। 

Follow Us