West Bengal Governor: নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে, ভারতের প্রগতির ইঞ্জিন হবে বাংলা: রাজ্যপাল

Governor of West Bengal: একইসঙ্গে বাংলার গৌরবান্বিত ইতিহাসের কথাও মবনে করান রাজ্যপাল। মনে করান বাংলার উৎকৃষ্ট সংস্কৃতির কথা। নতুন বাংলা তৈরির পক্ষে জোরালো সওয়াল করে তিনি বলেন, “বাংলায় আমাদের অনেক কিছুর করার আছে। বাংলা একসময় ছিল ভারতের গৌরব।”

West Bengal Governor: নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে, ভারতের প্রগতির ইঞ্জিন হবে বাংলা: রাজ্যপাল
কী বলছেন রাজ্যপাল? Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 16, 2026 | 7:19 PM

কলকাতা: বাংলার অতীত নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল আরএন রবি। তবে শোনালেন নতুন আশার কথাও। রথযাত্রায় গিয়েছিলেন রবীন্দ্র সরণীতে নতুনবাজার জগন্নাথ মন্দিরে। সেখান থেকেই স্পষ্টতই বলেন, “দুর্ভাগ্য যে কয়েক দশক যাবৎ আমাদের শাসক সনাতন বিমুখ হয়ে গিয়েছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে রাষ্ট্র নেতারা ভুল পথে হেঁটেছেন, সনাতন বিমুখ হয়ে পড়েছেন। বাংলাতেও ভিন্ন পরিস্থিতি ছিল।” 

যদিও তাঁর স্পষ্ট কথা, ভারত এখন আর আগের মতো নেই, এটা নতুন ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “কিছুদিন আগে পর্যন্তও ছোট একটা দেশ পাকিস্তান এখানে ওখানে জঙ্গি হামলা করতো। আমাদের রাষ্ট্র নেতার তখন দেখে গিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান কোনওরকম হামলা করার চেষ্টা করলে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে কখনও ভুলতে পারবে না। ওরা পুলওয়ামা করেছে, আমার ওদের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছি। পেহেলগাঁও করেছে, সবাই দেখেছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি।” 

একইসঙ্গে বাংলার গৌরবান্বিত ইতিহাসের কথাও মবনে করান রাজ্যপাল। মনে করান বাংলার উৎকৃষ্ট সংস্কৃতির কথা। নতুন বাংলা তৈরির পক্ষে জোরালো সওয়াল করে তিনি। এই প্রসঙ্গে বলেন, “বাংলায় আমাদের অনেক কিছুর করার আছে। বাংলা একসময় ছিল ভারতের গৌরব। একসময় বাংলা শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, সব দিক থেকে গোটা ভারতের মধ্যে এগিয়ে থাকতো। সেই বাংলা এখন পিছিয়ে পড়ছে। অতীতে যা হয়েছে হয়েছে, এখন আমাদের এগিয়ে যেতে হবে। নতুন বাংলা তৈরি করতে হবে। যে বাংলা ভারতের প্রগতির ইঞ্জিন হবে।”  

Follow Us