Calcutta High Court: বিদেশ যাওয়ার আগে বিপাকে অভিষেক, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাতে ছুটলেন হাইকোর্ট

Kolkata: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দেশের সর্বোচ্চ আদালত একাধিক শর্ত আরোপ করে সেই নির্দেশও দিয়েছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "এই বিষয়ে যা বলার বিচারকরা বলতে পারবেন

Calcutta High Court: বিদেশ যাওয়ার আগে বিপাকে অভিষেক, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাতে ছুটলেন হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন নিয়ে কী নির্দেশ দেবে হাইকোর্ট?Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2026 | 12:08 PM

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বক্তব্য, সামনেই চোখের চিকিৎসার জন্য বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে ফ্রিজ ব্যাঙ্কের তরফে স্পষ্ট করা হয়নি।সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কী ভাবে ব্যাঙ্ক ফ্রিজ করা হতে পারে? ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। মামলাটির দ্রুত শুনানি করা হোক।

বিচারপতি রাও জানতে চান, কোনও তদন্ত কি চলছে? অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্ত সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের কোনও সম্পর্ক নেই। বিচারপতি জানান, মামলার অন্য পক্ষকে নোটিস দেওয়া হোক। আগামী বুধবার মামলার শুনানি হবে।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দেশের সর্বোচ্চ আদালত একাধিক শর্ত আরোপ করে সেই নির্দেশও দিয়েছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এই বিষয়ে যা বলার বিচারকরা বলতে পারবেন, কিংবা ব্যাঙ্কের লোকেরা বলবেন। কিন্তু অনুমতি ছাড়াও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন ব্যাঙ্কের লোকজন। কীভাবে তা হয়েছে কেন হয়েছে তা ওঁরা বলতে পারবেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us