
কলকাতা: বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। জারি হল লাল সতর্কতা। পাশাপাশি উপকূলের জেলা ও পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এমন হলুদ সতর্কতা থাকছে।
বুধবার ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর যেহেতু এগোবে সেই কারণে প্রবল বৃষ্টির সতর্কতা থাকছে।
অপরদিকে, মৌসুমী অক্ষরেখা বিকানের হয়ে হয়ে কলকাতা পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই বৃষ্টির পরিমাণ ক্রমেই বাড়ছে। সেই কারণে আগামী ১৬ অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর। বিশেষ করে আজ উত্তাল থাকবে সমুদ্র। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে সতর্কতা রয়েছে।
আজ চরম বৃষ্টির লাল সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এই দুই জেলায় ২০০মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এর পাশাপাশি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে উপকূল ও পশ্চিমের আরও বেশ কিছু জেলায়। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকছে।
এরপর কলকাতা সহ সংলগ্ন শহরতলি রয়েছে সেখানে হলুদ সতর্কতা ও ঘণ্টায় ৫০ কিলোমিটার জেরে দমকা বাতাস বইবে।
শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। পরে শনিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। এই তিন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। আজ ও কাল কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। শনিবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।