Mid-Day-Meal: ওজন মেসিন নিয়ে আসতেই সব রহস্য ফাঁস, মিড-ডে-মিলে কী হচ্ছিল?

হাবড়া বিধানসভার সোনাকেনিয়া গ্রামের নবপল্লী বিদ্যাবিথী হাইস্কুলের পড়ুয়াদের খাবারের চাল স্কুলে আসে। তখনই শিক্ষকদের বস্তা দেখে সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দাদের ডেকে ওজন মাপা যন্ত্র নিয়ে এসে চালের বস্তা মাপা হয়। তখনই ধরা পড়ে বড়সড় বলদ।

Mid-Day-Meal: ওজন মেসিন নিয়ে আসতেই সব রহস্য ফাঁস, মিড-ডে-মিলে কী হচ্ছিল?
ওজন মেসিনে মাপজোক Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 29, 2026 | 11:49 PM

হাবড়া: মিড-ডে মিলে নিরামিষ না আমিষ দেওয়া হবে কি হবে না সেই আলোচনার মধ্যেই এবার মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ। প্রায় ৫০ কেজির বস্তার চালে ৩০ কেজি চাল দেওয়ার অভিযোগ। তুমুল বিক্ষোভ অভিভাবকদের।

হাবড়া বিধানসভার সোনাকেনিয়া গ্রামের নবপল্লী বিদ্যাবিথী হাইস্কুলের পড়ুয়াদের খাবারের চাল স্কুলে আসে। তখনই শিক্ষকদের বস্তা দেখে সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দাদের ডেকে ওজন মাপা যন্ত্র নিয়ে এসে চালের বস্তা মাপা হয়। তখনই ধরা পড়ে বড়সড় বলদ। একটি ৫০ কেজি বস্তার চালে রয়েছে ৩০ কেজি করে চাল। অপর আর একটি ৫০ কেজির বস্তায় ৬ বস্তা চাল রয়েছে। এরপরই ডিলারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বাসিন্দাদের একাংশ।

খবর পেয়ে গ্রামবাসীরা দল মত নির্বিশেষে প্রত্যেকেই স্কুলে ছুটে যান। এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছে তাঁদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সরকারের কাছে। বিক্ষোভকারীদের আবেদন, যাতে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এর আগে তৃণমূল সরকারের আমলে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। বারংবার তাই নতুন সরকারের কাছে এই অভিভাবক থেকে শুরু করে স্কুল শিক্ষকদের আবেদন, যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে আর না ঘটে। এক অভিভাবক বলেন, “আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল। চালের বস্তা আসতেই মনে হয়েছিল কিছু একটা কম আছে। আর তারপর মাপতেই বেরিয়ে এল আসল সত্যটা।”

Follow Us