Arup Biswas: বিশ্বকাপ ফাইনালের আগে মেসিকে নিয়ে মুখ খুললেন অরূপ বিশ্বাস, কী বললেন?

Arup Biswas on Lionel Messi: গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে এসেছিলেন মেসি। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসির সঙ্গে অরূপ বিশ্বাসের ছবিই ভাইরাল হয়। সেইসময় মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকরা ভাঙচুর চালান যুবভারতী স্টেডিয়ামে। অরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সবাই। এমনকি, চাপে পড়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন অরূপ।

Arup Biswas: বিশ্বকাপ ফাইনালের আগে মেসিকে নিয়ে মুখ খুললেন অরূপ বিশ্বাস, কী বললেন?
বিশ্বকাপ ফাইনাল নিয়ে কী বললেন অরূপ বিশ্বাস?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 19, 2026 | 9:15 PM

কলকাতা: লিওনেল মেসির সঙ্গে তাঁর একটা ছবি আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। মেসির কোমরে হাত দিয়ে হাসিমুখে ছবি তুলছেন তিনি। আর সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা বয়ে যায়। তিনি মেসির ‘ছোটবেলার বন্ধু’  কি না, সেই খোঁচাও শুনতে হয়েছে তাঁকে। আর রবিবার মধ্যরাতে বিশ্বকাপ ফাইনালের আগে সেই মেসিকে নিয়ে প্রশ্নের জবাব দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বললেন, তাঁর আশা মেসি গোল্ডেন বুট পাবেন।

বিশ্বকাপ ফাইনাল নিয়ে কী বললেন মেসি?

গান্ধী মূর্তির পাদদেশে একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন অরূপ। সেখানেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। বিশ্বকাপ কে জিতবে? প্রশ্ন শুনেই অরূপ বলেন, “যে ভালো খেলবে, সে জিতবে। আমি ব্রাজিলের সমর্থক। কিন্তু, ব্রাজিল নেই। আর্জেন্টিনা ও স্পেন রয়েছে। দুটোই ভালো দল। অবশ্যই সবাই চাইছে, মেসি জিতুক অর্থাৎ আর্জেন্টিনা জিতুক। কিন্তু, আমার মনে হয়, যেই জিতুক, খেলাটা উপভোগ্য হবে।”

আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “আমি কী করে বলব? আমি বিশেষজ্ঞ নই। আর আমি মাঠে খেলতেও নামছি না।” মেসি কি গোল করবেন? এবার তাঁর উত্তর, “আমার মনে হয়, মেসি গোল্ডেন বুট পাবেন। তবে কটা গোল করবে, সেটা বলতে পারব না। আমি বিশেষজ্ঞ নই।”

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে এসেছিলেন মেসি। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসির সঙ্গে অরূপ বিশ্বাসের ছবিই ভাইরাল হয়। সেইসময় মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকরা ভাঙচুর চালান যুবভারতী স্টেডিয়ামে। অরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সবাই। এমনকি, চাপে পড়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন অরূপ।

কয়েকমাস পরও মেসি ও অরূপের সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ছড়ায়। কেউ কটাক্ষ করে বলেন, অরূপ ছুঁয়ে দিলেই সোনা জয়। এদিন বিশ্বকাপ ফাইনালের পর নতুন কোনও মিম ছড়ায় কি না, সেটাই এখন দেখার।

Follow Us