Autism Awareness: অটিজম আক্রান্তও সফল হতে পারেন, বৈদুর্যর গল্প উঠে এল ‘ব্রেকিং দ্য ফ্রেম’-এ

বৈদুর্যর জীবনের গল্পই তুলে ধরা হয়েছে 'ব্রেকিং দ্য ফ্রেম' নামে ওই তথ্যচিত্রে। তাঁর জগৎটা কেমন, কোন কোনও কঠিন পরিস্থিতি, কীভাবে পার করেছেন তিনি, সবটাই তুলে ধরা হয়েছে। আগামী ২০ মে, সল্টলেকের ক্লাব ফেনিসিয়ায় হবে সেই তথ্যচিত্রের স্ক্রিনিং।

Autism Awareness: অটিজম আক্রান্তও সফল হতে পারেন, বৈদুর্যর গল্প উঠে এল ব্রেকিং দ্য ফ্রেম-এ
বৈদুর্য বক্সীImage Credit source: Facebook @Baiduriyya Bakshi

May 19, 2026 | 10:08 AM

কলকাতা: অটিজম বা ‘অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার’ বহু শিশুর ক্ষেত্রে জন্ম থেকেই প্রতিবন্ধকতা তৈরি করে। না, এটা কোনও রোগ নয়। মস্তিষ্কের বিকাশজনিত একটি অবস্থা। কোনও শিশু অটিজমে আক্রান্ত হলে, পরিবারকেও দিনের পর দিন অনেক কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সেই চ্যালেঞ্জগুলিকে জয় করে কীভাবে জীবনে এগিয়ে চলা যায়, সেই নজির তৈরি করেছেন প্রথম অটিস্টিক মডেল বৈদুর্য বক্সী। তাঁর জীবন নিয়েই তৈরি হল তথ্যচিত্র।

বৈদুর্যর জীবনের গল্পই তুলে ধরা হয়েছে ‘ব্রেকিং দ্য ফ্রেম’ নামে ওই তথ্যচিত্রে। তাঁর জগৎটা কেমন, কোন কোনও কঠিন পরিস্থিতি, কীভাবে পার করেছেন তিনি, সবটাই তুলে ধরা হয়েছে। আগামী ২০ মে, সল্টলেকের ক্লাব ফেনিসিয়ায় হবে সেই তথ্যচিত্রের স্ক্রিনিং। অটিজম বিষয়ে কিছু কথা আলোচনাও হবে স্ক্রিনিং-এর আগে। আক্রান্ত শিশুদের জন্য কী ধরনের পরিবেশ তৈরি করা উচিৎ, তা নিয়ে হবে আলোচনা।

আলোচনায় উপস্থিত থাকবেন, বিশিষ্ট মনোবিদ ড. মল্লিকা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া অটিজম সেন্টারের সিইও জয়শঙ্কর নটরাজন, রিহ্যাব সাইকোলজিস্ট লীনা বর্ধন, অটিজম ট্রেনার ইন্দ্রনীল বসু, চিত্র পরিচালক সতরাজিৎ সেন, ফ্যাশন ডিজাইনার তন্ময় বিশ্বাস। উপস্থিত থাকবেন বৈদুর্য বক্সীর মা তথা অটিজম অ্যাকটিভিস্ট সুমিত্রা পাল বক্সী।

স্থান ও সময়

টাওয়ার ওয়ান, গোদরেজ ওয়াটার সাইড, ডি পি ব্লক, সল্টলেক সেক্টর ৫।

Follow Us