Ayushman Bharat: রাজ্যের কোন কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মান-এর ক্যাশলেস পরিষেবা? জানতে ক্লিক করুন এই লিঙ্কে

Ayushman Bharat Hospitals list: স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের প্রায় ১,৯৩০টি হাসপাতাল (যার মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল) এই প্রকল্পের (আয়ুষ্মান) আওতায় এসেছে। দীর্ঘদিন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ এই বিশ্বমানের স্বাস্থ্য সুরক্ষার ছাতার তলায় আসছেন।

Ayushman Bharat: রাজ্যের কোন কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মান-এর ক্যাশলেস পরিষেবা? জানতে ক্লিক করুন এই লিঙ্কে
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Aug 16, 2026 | 5:36 PM

কলকাতা: আজ থেকে রাজ্যজুড়ে চালু হয়ে গেল ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat)। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পে মিলবে ৫ লক্ষের ক্যাশলেস পরিষেবা। আয়ুষ্মান ভারত কার্ড-এর জন্য ইতিমধ্যেই অনেকে আবেদন করেছেন। তবে, অনেকের মনেই একটা প্রশ্ন উঠছে কার্ড তৈরির চিকিৎসার জন্য কোথায় যাবেন? অর্থাৎ কোন কোন হাসপাতালে (Ayushman Bharat Hospitals List) আয়ুষ্মানের সুযোগ-সুবিধা পাবেন। আর এই প্রশ্নের উত্তর মিলবে এক ক্লিকেই।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের প্রায় ১,৯৩০টি হাসপাতাল (যার মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল) এই প্রকল্পের (আয়ুষ্মান) আওতায় এসেছে। দীর্ঘদিন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ এই বিশ্বমানের স্বাস্থ্য সুরক্ষার ছাতার তলায় আসছেন।

কোন কোন হাসপাতালে মিলবে সুবিধা?

  • আয়ুষ্মান ভারতের পোর্টালে গেলেই হাসপাতালের তালিকা পেয়ে যাবে। তার জন্য প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • তারপর একটি পেজ খুলে যাবে, সেখানে বেশ কয়েকটি অপশন দেখা যাবে।
  • হাসপাতালের তালিকার জন্য ‘ফাইন্ড হসপিটালস’-এ ক্লিক করতে হবে।
  • পরবর্তী ধাপে নিজের রাজ্যের নাম দিতে হবে ।
  • তারপর ফাইন্ড হাসপাতালে ক্লিক করলেই পরপর হাসপাতালের তালিকা বেরিয়ে যাবে।

আবার নির্দিষ্টভাবে আপনার জেলায় বা আপনার কাছাকাছি কোন হাসপাতালগুলিতে আয়ুষ্মানের সুবিধা রয়েছে, তাও দেখা যাবে এই পোর্টালে।

এছাড়া, https://hospitals.pmjay.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করেও হাসপাতালের নাম জানতে পারবেন।

আয়ুষ্মান ভারতে সুবিধা

  • প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই।
  • কোনও রোগী আগে থেকেই কোনও জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে।
  • হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, স্বাস্থ্য পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে।
  • হাসপাতালে গিয়ে আলাদা কার্ড নিয়ে হয়রানি হতে হবে না। হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলেই তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে।
  • পরিযায়ী শ্রমিক বা ভ্রমণের সময় অসুস্থ হলে পশ্চিমবঙ্গের নাগরিকরা শুধু রাজ্যেই নয়, দেশের যে কোনও প্রান্তে থাকা ৪০ হাজারেরও বেশি অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাবেন।
Loading...
Unable to load recommendations.
Follow Us