BJP: TV9 বাংলার খবরের জের! তোলাবাজিতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে পদক্ষেপ BJP-র, করল শোকজ়

BJP Leader Suspended in Behala: বেহালা ১১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির বেহালা ২ নম্বর মণ্ডল সভাপতি তুহিন পাল। তাঁর বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী তথা প্রোমোটার কাশীনাথ মণ্ডল। তাঁর অভিযোগ, ১১৭ নম্বর ওয়ার্ডের একটি জায়গায় প্রোমোটিংয়ের কাজ শুরু করতে উদ্যোগী হয়েছিলেন। সেই সময় তাঁকে তুহিন পাল নিজের বাড়িতে ডেকে পাঠান।

BJP: TV9 বাংলার খবরের জের! তোলাবাজিতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে পদক্ষেপ BJP-র, করল শোকজ়
অভিযুক্ত বিজেপি নেতা ও প্রোমোটারImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 23, 2026 | 5:37 PM

কলকাতা: বিজেপি নেতার বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ। প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। টিভি৯ বাংলার খবরের জেরে এবার ওই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিজেপির (BJP)। ওই বিজেপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তাঁকে শোকজও করা হয়েছে। সাত দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে ওই বিজেপি নেতার থেকে।

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ

বেহালা ১১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির বেহালা ২ নম্বর মণ্ডল সভাপতি তুহিন পাল। তাঁর বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী তথা প্রোমোটার কাশীনাথ মণ্ডল। তাঁর অভিযোগ, ১১৭ নম্বর ওয়ার্ডের একটি জায়গায় প্রোমোটিংয়ের কাজ শুরু করতে উদ্যোগী হয়েছিলেন। সেই সময় তাঁকে তুহিন পাল নিজের বাড়িতে ডেকে পাঠান। অভিযোগ, সেখানে তাঁকে বলা হয়, কাজ শুরু করতে হলে বিজেপির পার্টি ফান্ডে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এত টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানান কাশীনাথবাবু।

অভিযোগ, এরপরই বিষয়টি নিয়ে তিনি সমস্যায় পড়েন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেহালা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। তাঁর দাবি, তুহিন পাল তাঁর কাছে টাকা চেয়েছিলেন এবং সেই কথোপকথনের একটি অডিও রেকর্ডও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এ সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।

কড়া পদক্ষেপ বিজেপির

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কড়া বার্তা দিয়েছিলেন, কোথাও কোনও তোলাবাজির অভিযোগ বরদাস্ত করা হবে না। বেহালার এই বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের খবর প্রথম সম্প্রচারিত হয় টিভি৯ বাংলায়। এরপরই বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়,তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। দলবিরোধী কাজ কেন করেছেন, কেন প্রোমোটারের থেকে টাকা চেয়েছেন, সেই বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে বিজেপির ওই মণ্ডল সভাপতিকে। তারপরই দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

Follow Us