Bhabanipur News: ভবানীপুরে বিজেপি কর্মীকে ‘মারধর’, মাকেও ‘শ্লীলতাহানি’! ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে তৃণমূল যুব নেতা

Bhabanipur BJP Worker Allegedly Harassed: ঘটনায় অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ করেন ভবানীপুর থানার দায়িত্বপ্রাপ্ত নতুন ওসি। শুক্রবারই অভিযুক্ত সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল যুব নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পিছনে আর কেউ রয়েছে কি না বা কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Bhabanipur News: ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকেও শ্লীলতাহানি! ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে তৃণমূল যুব নেতা
ধৃত তৃণমূল যুব নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 08, 2026 | 12:35 PM

কলকাতা: বিজেপি (BJP Worker Allegedly Beaten in Bhabanipur)) কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল (TMC) যুব নেতার বিরুদ্ধে। ওই বিজেপি কর্মীর মাকেও শ্লীলতাহানির (BJP Worker’s Mother Physical Harassment) অভিযোগ উঠেছে। ভবানীপুরের (Bhabanipur) ঘটনা। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশনে পুলিশ। ইতিমধ্যেই ওই যুব নেতাকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। কী কারণে এই ঘটনা, তা তদন্ত করে দেখছে ভবানীপুর থানার পুলিশ।

ঠিক কী অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে 

ধৃতের নাম সন্দীপ সাউ। ৭৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সন্দীপ। গত বৃহস্পতিবার ভবানীপুরে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীর অভিযোগ, তাঁর উপর চড়াও হয়েছিলেন সন্দীপ। তাঁকে মারধর করেছে। এমনকী, তাঁর মাকেও শ্লীলতাহানি অভিযোগ তোলেন সন্দীপের বিরুদ্ধে। বৃহস্পতিবার, অভিযোগের পর এফআইআর দায়ের করে ভবানীপুর থানার পুলিশ। তারপরই তদন্তে নামে পুলিশ।

২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশনে পুলিশ

অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ করেন ভবানীপুর থানার দায়িত্বপ্রাপ্ত নতুন ওসি। শুক্রবারই অভিযুক্ত সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল যুব নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পিছনে আর কেউ রয়েছে কি না বা কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ ধৃত সন্দীপকে আদালতে তোলা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us