Breaking News in Bengali Live Updates: শুনানির আগে আরও ১০ জন ধৃত বাংলাদেশির নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হল সিইও দফতরকে। নির্দেশ এসেছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। ইমিগ্রেশনের সময় ধৃতদের কাছ থেকে এই রাজ্যের জাল ভোটার কার্ড এবং অন্যান্য নথি পাওয়া যায়।
এসআইআর-এর প্রথম পর্ব শেষে এবার শুনানি শুরু হওয়ার কথা আগামী শনিবার থেকে। তার আগে ভোটার তালিকা থেকে বেশ কয়েকজন বাংলাদেশির নাম বাদ দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে কিছুদিন আগে। এবার শুনানির আগে আরও ১০ জন ধৃত বাংলাদেশির নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হল সিইও দফতরকে। নির্দেশ এসেছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। ইমিগ্রেশনের সময় ধৃতদের কাছ থেকে এই রাজ্যের জাল ভোটার কার্ড এবং অন্যান্য নথি পাওয়া যায়। বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও এরা ভারতীয় নথি জাল করে এই রাজ্যের বাসিন্দা হিসেবে বাস করছিলেন বলে জানিয়েছে FRRO।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
25 Dec 2025 04:00 PM (IST)
‘নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’, বললেন তারেক
বেলা ৩টে ৫০ মিনিটে বক্তব্য শুরু করলেন তারেক রহমান। প্রিয় বাংলাদেশ-বলে তিনি তাঁর বক্তব্য শুরু করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। এক নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।
গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। বলেন, ‘আমরা দেশের শান্তি চাই।’
25 Dec 2025 02:50 PM (IST)
নথি যাচাইয়ের ডেডলাইন বেঁধে দিল কমিশন
SIR-এ বিভিন্ন দফতরকে নথি যাচাইয়ের ডেডলাইন বাঁধল নির্বাচন কমিশন। ভোটারদের নথি BLO অ্যাপে আপলোড করবেন BLO-রা। সংশ্লিষ্ট দফতরে ভোটারের নথি পাঠাবেন DEO বা জেলাশাসক।
নথি আপলোডের ৫দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরকে নথি যাচাই করতে হবে। অন্য জেলার নথি হলে সেই জেলার DEO নথি যাচাই করবেন। অন্য রাজ্যের নথি হলে সেই রাজ্যের CEO-র কাছে নথি পাঠানো হবে।
বিএলও-রা যে নছি নতুন করে আপলোড করবেন সেগুলিই আবার জেলা নির্বাচনী আধিকারিকরা সংশ্লিষ্ট দফতরে পাঠাবেন। তারপরই খুঁটিয়ে তা পরীক্ষার কাজ চলবে।
25 Dec 2025 02:09 PM (IST)
মহম্মদ ইউনূসকে ফোন তারেকের
দেশে ফিরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে ফোন করলেন তারেক রহমান।
বিমানবন্দর থেকেই ইউনূসকে ফোন করেন তারেক রহমান।
25 Dec 2025 02:08 PM (IST)
বাসন্তীতে ভয়াবহ বোমা বিস্ফোরণ
বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে জখম নাবালক। বোমা ফেটে গুরুতর জখম চতুর্থ শ্রেণির ছাত্র কালো গায়েন।
তার ডান হাত ও দু’টো চোখ মারাত্মকভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায়।
এই এলাকাতেই ‘খড়িমাচান নজরুল সংঘ’ নামে একটি ক্লাব রয়েছে। স্থা্নীয় সূত্রে খবর, সেই ক্লাবের জায়গা নিয়ে স্থানীয় শেখ ও গায়েন পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল কয়েকদিন ধরে।
25 Dec 2025 12:15 PM (IST)
বাংলাদেশে ফিরলেন তারেক রহমান
১৭ বছর পর ঘরে ফেরা। বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।
আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
সকাল ১১টার পর তাঁরা ঢাকায় পৌঁছন। বিশাল কনভয়ে তাঁকে সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে।
দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর অবশেষে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। দেশে ফিরতেই তারেক রহমান নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে”।