Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest News on 13 March
West Bengal News Live Today: দার্জিলিঙের জেলাশাসক, শিলিগুড়ির CP বাদে আরও IAS বদলি করল নবান্ন
Breaking News in Bengali Live Updates: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। এবার রাজ্যের সেই অবস্থানের ভিত্তিতে বৃহস্পতিবার একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে।
বড় সিদ্ধান্ত নবান্নেরImage Credit source: নিজস্ব চিত্র
কলকাতা: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। এবার রাজ্যের সেই অবস্থানের ভিত্তিতে বৃহস্পতিবার একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটকে আবার রুখে দিতে পাল্টা নির্দেশ দিয়েছে নবান্ন। তারপরেই উত্তাল পরিস্থিতি। শুক্রবার অর্থাৎ ধর্মঘটের দিনে রাজ্যের নানা সরকারি দফতরে উত্তেজনার ছবি।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
13 Mar 2026 11:50 PM (IST)
Nabanna: আরও দুই IAS বদল
মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়াকে বদলি করে কেএমডিএ র সিইও পদে আনা হল।
কেএমডিএ -র সিইও সুরেন্দ্র কুমার মিনাকে মুর্শিদাবাদের জেলাশাসক পদে বদলি করা হল।
প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের CP ও দার্জিলিঙের DM মণীশ মিশ্রকে ডেপুটেশনে চায় কেন্দ্র।
তারই মাঝে বদল করে দেওয়া হল দার্জিলিঙের জেলাশাসক। দার্জিলিঙের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল।
13 Mar 2026 10:43 PM (IST)
Nabanna: রাজ্য-কেন্দ্র সংঘাত
আরও তীব্র হল রাষ্ট্রপতির প্রোটোকল সংঘাত। এই প্রোটোকল বিতর্কের মাঝেই দার্জিলিঙের জেলাশাসক-সহ দুই সরকারি আধিকারিককে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের CP ও দার্জিলিঙের DM মণীশ মিশ্রকে ডেপুটেশনে চায় কেন্দ্র।
রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন মণীশ। তাঁকে ৩ দিনের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের এই নির্দেশের পর আরও সংঘাতের পথেই হাঁটল রাজ্য।
রাজ্যের তরফ থেকে তাঁদের কাউকেই দিল্লি পাঠানো হল না। বরং তারই মাঝে বদল করে দেওয়া হল দার্জিলিঙের জেলাশাসক।
দার্জিলিঙের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল। তিনি EBCS এক্সিকিউটিভ পদমর্যাদার অফিসার। তিনি উত্তরবঙ্গের উন্নয়ন দফতরের সেক্রেটারি পদে ছিলেন।
13 Mar 2026 11:23 AM (IST)
গ্যাস সংকট নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের
LPG সঙ্কট নিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন মহুয়া মৈত্র, জুন মালিয়া, দোলা সরকাররা। হাতে ব্ল্যাক প্ল্যাকার্ড, তাতে লাল কালিতে লেখা ‘গ্যাস সংকট’।