Brigade Parade Ground: নিরাপত্তার চাদরে ব্রিগেড, মোতায়েন আইপিএস অফিসার ও কেন্দ্রীয় বাহিনী, নজরদারিতে ড্রোন

Brigade Oath Ceremony Security: ব্রিগেড গ্রাউন্ডকে নিরাপত্তার খাতিরে মোট ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি করা হয়েছে একটি করে ব্লক। প্রতিটি ব্লকের নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন করে আইপিএস (IPS) পদমর্যাদার অফিসার। নিরাপত্তার এই সামগ্রিক ব্যবস্থার তদারকি করবেন স্বয়ং কলকাতা পুলিশের কমিশনার।

Brigade Parade Ground: নিরাপত্তার চাদরে ব্রিগেড, মোতায়েন আইপিএস অফিসার ও কেন্দ্রীয় বাহিনী, নজরদারিতে ড্রোন
ব্রিগেডে জোর প্রস্তুতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2026 | 9:48 PM

কলকাতা: ব্রিগেডে আয়োজিত মেগা অনুষ্ঠানের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। শপথ গ্রহণ ও বিজয় সমাবেশকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা ময়দান চত্বরে। কলকাতা পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনীও। ব্রিগেড গ্রাউন্ডকে নিরাপত্তার খাতিরে মোট ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি করা হয়েছে একটি করে ব্লক। প্রতিটি ব্লকের নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন করে আইপিএস (IPS) পদমর্যাদার অফিসার। নিরাপত্তার এই সামগ্রিক ব্যবস্থার তদারকি করবেন স্বয়ং কলকাতা পুলিশের কমিশনার।

অনুষ্ঠান মঞ্চের সামনের দিকের ব্লকগুলি মূলত ভিভিআইপিদের জন্য সংরক্ষিত থাকছে। প্রশাসন সূত্রে খবর, প্রায় ৪০ জন ভিভিআইপি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং ব্রিগেডের বাইরে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে। এছাড়া মাঠের চারপাশের বহুতল ভবনগুলির ছাদে মোতায়েন থাকবেন পুলিশ কর্মীরা।

অনুষ্ঠানে আসা প্রত্যেক ব্যক্তিকে কড়া চেকিংয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। আমন্ত্রিত অতিথি হোক বা সাধারণ দর্শক—নিরাপত্তা তল্লাশি সবার জন্য বাধ্যতামূলক। পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে,  মাঠে কোনোভাবেই ছাতা, ব্যাগ বা জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। কেউ এই ধরনের সামগ্রী নিয়ে এলে তাঁকে গেট থেকেই ফেরত পাঠানো হবে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে এই সামগ্রীগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পুরো মাঠ এবং তার সংলগ্ন এলাকা বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে রয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে শহরজুড়ে।

Follow Us