Soham Chakraborty: পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে ‘মারধর’? সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Police Complaint against Soham Chakraborty: অভিযোগ, রবিবার সোহম চক্রবর্তীর বাড়ির এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে দেখা করতে বলেন। এরপর সোমবার তিনি অভিনেতার বাড়িতে যান। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখার পর বকেয়া ৭৯ হাজার টাকা চাইলে তাঁকে বলা হয় কোনও টাকা দেওয়া হবে না। তারপরই মারধর?

Soham Chakraborty: পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর? সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
সোহম চক্রবর্তীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 25, 2026 | 8:59 AM

কলকাতা: ফের বিপাকে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)? এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোহমের বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মা।

কী অভিযোগ কাঠমিস্ত্রির?

অভিযোগকারী রাজ কাপুর শর্মার দাবি, সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাঠের ফার্নিচারের কাজের কন্ট্রাক্ট পেয়েছিলেন তিনি। কাজের জন্য তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। দেড় মাস ধরে কাজ করছিলেন তিনি। এরপর কাজ প্রায় শেষ হয়ে গেলে বাকি পারিশ্রমিক চেয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, টাকা দেওয়ার নামে তাঁকে বারবার ঘোরানো হচ্ছিল।

অভিযোগ, রবিবার সোহম চক্রবর্তীর বাড়ির এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে দেখা করতে বলেন। এরপর সোমবার তিনি অভিনেতার বাড়িতে যান। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখার পর বকেয়া ৭৯ হাজার টাকা চাইলে তাঁকে বলা হয় কোনও টাকা দেওয়া হবে না।

অভিযোগ, ওই কাঠমিস্ত্রি ফের পারিশ্রমিক চাইতে তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর বেহালা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রাজ কাপুর শর্মা। এই ঘটনায় এখনও পর্যন্ত সোহমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোহমের ‘দাদাগিরি’

উল্লেখ্য, এর আগেও সোহমের ‘দাদাগিরি’ প্রকাশ্যে এসেছিল। এক রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এবার কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠল।

মন্ত্রী তথা বিধায়ক দিলীপ ঘোষ বলেন, “একদিকে তিনি সেলিব্রিটি, জনপ্রতিনিধিও। এরকম অভিযোগ যাতে না আসে, তাতে সতর্ক থাকা উচিত। সমাজ তাঁদের দেখে, বিশ্বাস করেন, আস্থা রাখেন। কোনও মিস্ত্রি যদি কিছু করেন, অন্য ব্যবস্থা নিতে হবে।” এরকম ভাবে মারধর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Loading...
Unable to load recommendations.
Follow Us