Rahul Sinha: রাহুল সিনহার মনোনয়ন ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনে চিঠি TMC-র
TMC: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সেখানেই নির্বচন কমিশনকে লেখা চিঠির প্রসঙ্গ তুলে তৃণমূলের তরফে বলা হয়, “বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (Form-26) তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে। যেখানে অস্পষ্ট আর্থিক ঘোষণা এবং সম্পদের অসম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা-পাওনার এবং বিনিয়োগ সংক্রান্ত নানা গরমিল রয়েছে।”
কলকাতা: প্রার্থী করেছে বিজেপি। কিন্তু তাঁর মনোনয়ন ঘিরে বিতর্ক। নির্বাচন কমিশনে চিঠি TMC-র। তৃণমূলের দাবি, রাহুল সিনহার মনোনয়নে একগুচ্ছ অসঙ্গতি রয়েছে। কিন্তু তারপরেও তা গ্রহণ করা কী করে হল সেই প্রশ্ন তোলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সেখানেই নির্বচন কমিশনকে লেখা চিঠির প্রসঙ্গ তুলে তৃণমূলের তরফে বলা হয়, “বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (Form-26) তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে। যেখানে অস্পষ্ট আর্থিক ঘোষণা এবং সম্পদের অসম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা-পাওনার এবং বিনিয়োগ সংক্রান্ত নানা গরমিল রয়েছে।”
Published on: Mar 07, 2026 04:50 PM