Weather Latest Update: মঙ্গলবারই তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর মুখে কী হবে বলল হাওয়া অফিস

সোমবার থেকে বৃহস্পতিবার মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সকাল এবং সন্ধ্যে মনোরম আবহাওয়া। হেমন্তের পরিবেশ।শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে উপরের দিকের জেলায়।

Weather Latest Update: মঙ্গলবারই তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর মুখে কী হবে বলল হাওয়া অফিস
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 12, 2026 | 12:50 PM

কলকাতা: দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পুজোর মুখে হতে পারে বৃষ্টিও। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত তৈরি আন্দামান সাগরে। নিম্নচাপ তৈরি হলেও এর অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগামী দু’দিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে।

আজ থেকে শুষ্ক আবহাওয়া বুধবার পর্যন্ত। কলকাতা সহ বেশ কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বেশিরভাগ জেলাতেই বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে।

বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে শনিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কলকাতা,হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া থাকছে। বৃষ্টির সম্ভাবনা কমবে। ক্রমশ তাপমাত্রা কমবে।

সোমবার থেকে বৃহস্পতিবার মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সকাল এবং সন্ধ্যে মনোরম আবহাওয়া। হেমন্তের পরিবেশ।শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে উপরের দিকের জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। দু’দিনের মধ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার পর্যন্ত পুরোপুরি শুষ্ক আবহাওয়া। বর্ষা বিদায়ের সম্ভাবনা বেশি।

বুধবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে বুধবার থেকে শনিবারের মধ্যে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে; দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us