Amit Shah on Bharat Taxi: এবার চালকরাই হবেন মালিক, ভারত ট্যাক্সি প্রকল্পে জুড়ছে পশ্চিমবঙ্গ! ঘোষণা শাহের

Amit Shah Announces: একইসঙ্গে এদিন সমবায় সংক্রান্ত পরিষেবা সহজভাবে প্রদানের জন্য নতুন পোর্টালের সূচনা হল অমিত শাহের মাধ্যমে। একইসঙ্গে বিজেপির নতুন সরকার যেভাবে কাজ করছে তারও উচ্ছ্বসিত প্রশংসা করেন অমিত শাহ। তাঁর সাফ কথা, “দুর্নীতি ও অপরাধীদের তৃণমূল সরকারকে বিদায় দিয়েছে বঙ্গবাসী।”

Amit Shah on Bharat Taxi: এবার চালকরাই হবেন মালিক, ভারত ট্যাক্সি প্রকল্পে জুড়ছে পশ্চিমবঙ্গ! ঘোষণা শাহের
বড় ঘোষণা অমিত শাহের Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jul 19, 2026 | 7:21 PM

কলকাতা: ভারত ট্যাক্সি প্রকল্পে জুড়ছেন পশ্চিমবঙ্গের চালকরা। এই প্রকল্পে এবার চালকরাই মালিক হবেন। ট্যাক্সি চালকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। কলকাতায় এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি। সেখানেই ড্রাইভাররা এখন থেকে কীভাবে গাড়ির মালিক হতে পারেন সেই উপায়ও বাতলে দেন। 

নিউটাউনের ওই অনুষ্ঠান থেকে শাহ বলেন, “আমরা ট্যাক্সি ড্রাইভারদের জায়গায় সারথীর ভাবনা নিয়ে এসেছি। সারথীকেই কোম্পানির মালিক বানিয়ে কোঅপারেটিভ ভারত ট্য়াক্সি চালু হয়েছে। বাংলায় যে ট্যাক্সি চলে তার সঙ্গে ভারত ট্যাক্সি জুড়ে যাচ্ছে। আজ এর মউ সাক্ষর হয়েছে বাংলার সরকারের সঙ্গে। কোনও সারথীকে আর ড্রাইভার হতে হবে না। তিনি যেমন গাড়ির মালিক হবেন, তেমনই ভারত ট্যাক্সি কোম্পানিরও মালিক হবেন।”  

একইসঙ্গে এদিন সমবায় সংক্রান্ত পরিষেবা সহজভাবে প্রদানের জন্য নতুন পোর্টালের সূচনা হল অমিত শাহের মাধ্যমে। একইসঙ্গে বিজেপির নতুন সরকার যেভাবে কাজ করছে তারও উচ্ছ্বসিত প্রশংসা করেন অমিত শাহ। তাঁর সাফ কথা, “দুর্নীতি ও অপরাধীদের তৃণমূল সরকারকে বিদায় দিয়েছে বঙ্গবাসী। এবার বিজেপি সোনার বাংলার স্বপ্ন পূরণ করবে। আগামীতে শিক্ষিত, সুরক্ষিত, সমৃদ্ধ বাংলা গড়বে বিজেপি। অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়তে, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে অনেক পদক্ষেপ এই সরকার দ্রুত নিচ্ছে। শুভেন্দুজির গতি আমি দেখেছি। বাংলার উঠে দাঁড়াতে আর সময় লাগবে না।”   

Follow Us