Bankura: বাঁকুড়ায় গ্যাস সঙ্কটের আঁচ, আগামী দিনে কীভাবে মিলবে পড়ুয়াদের খাবার?
আকালের বাজারে সেই সিলিন্ডারের গ্যাসেই আজ রান্না হয়েছে মিড ডে মিল। এই পরিস্থিতিতে আগামীদিনে কীভাবে চলবে মিড ডে মিল, কীভাবেই বা সামাল দেওয়া যাবে ল্যাবরেটারির চাহিদা তা নিয়েই রীতিমত চিন্তায় বাঁকুড়া শহরের অন্যতম নামী স্কুল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য বাঁকুড়ায় হাহাকার। সিলিন্ডারের হোম ডেলিভারি বন্ধ। স্বাভাবিক ভাবে সকাল থেকে সিলিন্ডার নিতে গ্যাসের দোকানের সামনে গ্রাহকদের লম্বা লাইন। অপরদিকে, স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে মজুত থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে। কেমিস্ট্রি ল্যাবরেটারিতে যে একমাত্র গ্যাস সিলিন্ডারটি ছিল আকালের বাজারে সেই সিলিন্ডারের গ্যাসেই আজ রান্না হয়েছে মিড ডে মিল। এই পরিস্থিতিতে আগামীদিনে কীভাবে চলবে মিড ডে মিল, কীভাবেই বা সামাল দেওয়া যাবে ল্যাবরেটারির চাহিদা তা নিয়েই রীতিমত চিন্তায় বাঁকুড়া শহরের অন্যতম নামী স্কুল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
Published on: Mar 11, 2026 09:02 PM
Follow Us
Loading...
Unable to load recommendations.