Debraj Chakraborty: পুলিশকে ফাঁকি দিতে ৬ রাজ্যে পালিয়ে বেড়িয়েছেন দেবরাজ! কীভাবে ধরা পড়লেন?

Debraj Chakraborty Arrested: সূত্রের খবর,পুরুলিয়া সীমান্তে হোটেলের রুমে দেবরাজের সঙ্গে এক যুবক ছিলেন। সেই যুবককে ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় এসটিএফ। সূত্রের খবর, রাঁচিতে ওই বন্ধুর পরিচিত ব্যবসায়ীর রিসর্টে বিনিয়োগ করেছিলেন দেবরাজ। গত দশদিন ধরে সেই রিসর্টেই থেকেছেন তিনি। সেখান থেকে দেবরাজের কীভাবে খোঁজ পেলেন বেঙ্গল এসটিএফ?

Debraj Chakraborty: পুলিশকে ফাঁকি দিতে ৬ রাজ্যে পালিয়ে বেড়িয়েছেন দেবরাজ! কীভাবে ধরা পড়লেন?
দেবরাজ চক্রবর্তীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 03, 2026 | 3:10 PM

কলকাতা: পুলিশের নজর থেকে বাঁচতে বারবার আস্তানা বদলেছেন দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। কখনও উত্তরবঙ্গ, তো কখনও তামিলনাড়ুতে গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুরুলিয়া সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ (Bengal STF)। তবে, জানেন কি গ্রেফতারের আগে কবে, কোথায় কোথায় পালিয়ে বেরিয়েছেন দেবরাজ (Debraj Chakraborty Arrested)? কীভাবেই বা ধরা পড়লেন?

রক্ষাকবচ উঠতেই গ্রেফতার দেবরাজ

১০০ কোটির সম্পত্তির কথা হলফনামায় গোপন করার অভিযোগ উঠেছে দেবরাজ-অদিতির বিরুদ্ধে। এই মামলায় কিছুদিনের রক্ষাকবচ দিয়েছিল আদালত। সেই রক্ষাকবচ উঠে যেতেই গ্রেফতার হন দেবরাজ।

৬ রাজ্যে ঘুরে বেরিয়েছেন দেবরাজ

পুলিশ সূত্রে খবর, প্রথমে ১৫ জুন টাওয়ার লোকেশন আড়ালে ইন্টারনেট কলে কথা বলেন দেবরাজ। ওইদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাসে করে কালিম্পংয়ে যান। তারপর সেখান থেকে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলম…চারটি রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। তারপর দক্ষিণ ভারত  ঘুরে ঝাড়খণ্ডের জামশেদপুরে গিয়েছিলেন দেবরাজ৷ শেষপর্যন্ত পুরুলিয়া সীমান্তে পুলিশের জালে আসে দেবরাজ। সূত্রের খবর, খুব ছোট হোটেলে থাকতেন দেবরাজ। নিজের মোবাইল অফ রাখতেন। পরিচয় পত্র ব্যবহার না করারই চেষ্টা করতেন। তাহলে কীভাবে ধরা পড়লেন দেবরাজ?

কীভাবে ধরা পড়লেন দেবরাজ?

সূত্রের খবর,পুরুলিয়া সীমান্তে হোটেলের রুমে দেবরাজের সঙ্গে এক যুবক ছিলেন। সেই যুবককে ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় এসটিএফ। সূত্রের খবর, রাঁচিতে ওই বন্ধুর পরিচিত ব্যবসায়ীর রিসর্টে বিনিয়োগ করেছিলেন দেবরাজ। গত দশদিন ধরে সেই রিসর্টেই থেকেছেন তিনি। নিজের ফোন বন্ধ করে ওই বন্ধুর ফোন মারফত যোগাযোগ করতেন দেবরাজ। সেই বন্ধুর ফোন ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় বেঙ্গল এসটিএফ। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, দেবরাজকে গ্রেফতারের সময় তাঁর পকেট থেকে কুড়ি হাজার টাকা পাওয়া যায়।

Follow Us