West Bengal Weather Update: কলকাতাও ভাসবে! জারি হয়ে গেল অ্যালার্ট, অতি ভারী বৃষ্টি কোথায় কোথায়, জানুন লেটেস্ট আপডেট

Heavy rain alert: আগামিকাল উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারও কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।

West Bengal Weather Update: কলকাতাও ভাসবে! জারি হয়ে গেল অ্যালার্ট, অতি ভারী বৃষ্টি কোথায় কোথায়, জানুন লেটেস্ট আপডেট
জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2026 | 2:01 PM

কলকাতা: সপ্তাহের মাঝামাঝি থেকে শুরু হয়েছে বৃষ্টি (Rainfall), সপ্তাহন্তেও সেই বৃষ্টির ছুটি নেই। দক্ষিণবঙ্গে এখন সক্রিয় বর্ষা। তার জেরেই রাতভর বৃষ্টি হল রাজ্যের বিভিন্ন অংশে। আজ, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। আজও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এখনই বৃষ্টি কমছে না দক্ষিণবঙ্গে।

বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যদিকে, সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণেই ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ  কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।  ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। এই তিন জেলায় একদিনেই ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা।

আগামিকাল উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারও কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে।

সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।  সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।

বৃহস্পতিবার রাতে ব্যাপক বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় তুমুল বৃষ্টি হয়েছে। যেমন-

  • বসিরহাট-  ১৮৫ মিলিমিটার
  • কাঁথি-১০৫ মিলিমিটার
  • ক্যানিং- ১০৪ মিলিমিটার
  • সাগরদ্বীপ – ১০১ মিলিমিটার
  • দিঘা- ৭৩ মিলিমিটার
  • আলিপুর -৫২ মিলিমিটার
Follow Us