Investment in Bengal: লাক্স ইন্ডাস্ট্রিজ় থেকে শ্যাম স্টিল! সরকার বদলাতেই হুগলি-বাঁকুড়ায় কয়েক হাজার কোটির বিনিয়োগের ঘোষণা

Industry in West Bengal: শ্যাম স্টিল নতুন করে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে ১০ হাজার কোটিই খরচ হবে ইস্পাত উৎপাদন বৃদ্ধির পিছনে। বাকি যে টাকা থাকছে তা অন্যান্য একাধিক প্রকল্পে, খাতে খরচ হবে বলে জানা যাচ্ছে।

Investment in Bengal: লাক্স ইন্ডাস্ট্রিজ় থেকে শ্যাম স্টিল! সরকার বদলাতেই হুগলি-বাঁকুড়ায় কয়েক হাজার কোটির বিনিয়োগের ঘোষণা
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 08, 2026 | 7:12 PM

কলকাতা: সরকার বদলাতেই বাংলায় শিল্পের পালে হাওয়া। আগেই বড় বিনিয়োগের ঘোষণা করেছে আমূল। গঙ্গার পাড়ে খুলেছে একের পর এক বন্ধ জুটমিলের তালা। এরইমধ্যে হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজ়-এর কারখানার সম্প্রসারণ হতে চলেছে। কাজের সূচনা হতে চলেছে ১১ জুলাই। শুধু হুগলিই নয়, বড় সম্ভাবনা বাঁকুড়াতেও। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানারও সম্প্রসারণ হতে চলেছে। ওই কাজের সূচনা হবে আগামী ১৮ জুলাই। এই দুই সূচনাকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকতে পারেন বলে জানা যাচ্ছে। তা নিয়েই জোর চর্চা প্রশাসনিক মহলে। 

সূত্রের খবর, লাক্স ইন্ডাস্ট্রিজ়ের যে ব্যবসায়িক বোর্ড রয়েছে তারা ডানকুনির প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। তাতেই কারখানার সম্প্রসারণের ফলে নতুন করে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা যুক্ত হবে। পুরনো জায়গা মিলে নতুন আয়তন হবে ২০ লক্ষ বর্গফুট। 

অন্যদিকে শ্যাম স্টিল নতুন করে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে ১০ হাজার কোটিই খরচ হবে ইস্পাত উৎপাদন বৃদ্ধির পিছনে। বাকি যে টাকা থাকছে তা অন্যান্য একাধিক প্রকল্পে, খাতে খরচ হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে বাঁকুড়ার মেজিয়ায় যে কারখানা রয়েছে সেখানকার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৭ লক্ষ টন। এটাই এবার আরও অনেকটাই বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে সংস্থার তরফে। ধীরে ধীরে তা ৭ লক্ষ টন থেকে ২০ লক্ষ টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। সে জন্যই আরও ৫০০ একর জমির প্রয়োজন রয়েছে।

Follow Us