Partha And Arpita: একা ED নয়, পার্থ-অর্পিতাকে সাঁড়াশি চাপ দিতে আসরে আরও এক এজেন্সি

Partha And Arpita: বর্তমানে পার্থ-অর্পিতা দু'জনেই জেলে রয়েছেন। সূত্রের খবর, পৃথক মামলা শুরুর পর তাঁরা একাধিকবার পার্থর বান্ধবীকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর সম্পত্তি ও টাকার উৎস জানতে চান। আয়কর দফতর সূত্রে জানা যায়, সম্পত্তিগুলি নিজের স্বীকার করলেওএ ই সম্পত্তি যে টাকায় কেনা হয়েছে তার উৎস জানাতে পারেননি অর্পিতা।

Partha And Arpita: একা ED নয়, পার্থ-অর্পিতাকে সাঁড়াশি চাপ দিতে আসরে আরও এক এজেন্সি
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2024 | 2:18 PM

কলকাতা: আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডির পর এবার আয়কর দফতরের স্ক্যানারে তাঁদের সম্পত্তি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর বান্ধবীর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল আয়কর দফতর।

বর্তমানে পার্থ-অর্পিতা দু’জনেই জেলে রয়েছেন। সূত্রের খবর, পৃথক মামলা শুরুর পর তাঁরা একাধিকবার পার্থর বান্ধবীকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর সম্পত্তি ও টাকার উৎস জানতে চান। আয়কর দফতর সূত্রে জানা যায়, সম্পত্তিগুলি নিজের স্বীকার করলেওএ ই সম্পত্তি যে টাকায় কেনা হয়েছে তার উৎস জানাতে পারেননি অর্পিতা। জানা গিয়েছে, আয়কর আধিকারিকরা এখনও পর্যন্ত ১৬ সম্পত্তি চিহ্নিত করেছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে পার্থ ও অর্পিতা। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দুজন। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি-কাঁড়ি টাকা মেলে। উদ্ধার হয় প্রচুর গহনাও। পরবর্তীতে প্রথমবার তথাকথিত বান্ধবীকে নিয়ে মুখ খোলেন তিনি। পার্থ পরিষ্কার জানিয়ে দেন, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া সম্পত্তি নিজের নয়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us