Jadavpur: গাঙ্গুলিবাগানে আক্রান্ত ‘সিপিএম’, পুলিশের সঙ্গে তর্কাতর্কি সৃজনের

Jadavpur: সিপিএমের অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর পাটুলি থানার অধীনের সমস্ত এলাকায় একের পর এক অশান্তির খবর আসছে। ক্যান্সার আক্রান্তকে মারধর করা হয়েছে, তারপর আবার তাঁর নামেই থানায় ডায়েরি হয়ে যাচ্ছে। শুক্রবার সকালে প্রণব দাস ও শান্তিরঞ্জন সাহা নামে দুই সিপিএম কর্মী পাড়ার মধ্যেই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

Jadavpur: গাঙ্গুলিবাগানে আক্রান্ত সিপিএম, পুলিশের সঙ্গে তর্কাতর্কি সৃজনের
যাদবপুরে উত্তেজনা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 31, 2024 | 4:35 PM

কলকাতা:  ভোটের আগের দিন যাদবপুরে দফায় দফায় উত্তেজনা। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের এজেন্টের স্বামীকে মারধরের অভিযোগ। গাঙ্গুলিবাগানে তিন বাম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পোলিং এজেন্টের ফর্মও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা।

সিপিএমের অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর পাটুলি থানার অধীনের সমস্ত এলাকায় একের পর এক অশান্তির খবর আসছে। ক্যান্সার আক্রান্তকে মারধর করা হয়েছে, তারপর আবার তাঁর নামেই থানায় ডায়েরি হয়ে যাচ্ছে। শুক্রবার সকালে প্রণব দাস ও শান্তিরঞ্জন সাহা নামে দুই সিপিএম কর্মী পাড়ার মধ্যেই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। সকালের এই ঘটনার পর দুপুরের আরেক দফায় উত্তেজনা ছড়ায়। অজিত সেন, আশুতোষ মল্লিকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পোলিং প্যাকেটও ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।

সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বক্তব্য, “এই জায়গার মানুষকে ভোট দিতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। ওরা বুঝতে পারছে না যে ওরা এটা করে উঠতে পারবে না। মানুষ সঙ্গে আসে। কালকে এখানে ভাল করে ভোট হবে।” পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। যদিও এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us