
কলকাতা: একদল লিখবে, আরেকদল মুছবে, আবারও আরেক দল লিখবে! যাদবপুরে এখন এটাই চলছে। JU-এর দেওয়ালে ফের রঙের পোঁচ। এবার চুনকাম পড়ল কার্ল মাক্সের পোস্টে। সাদা চুনকামের ওপরে কার্ল মাক্সের স্লোগান লেখা হয়েছিল। বুধবার সকালে দেখা গেল, সেগুলো ফের চুনকাম করে মুখে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, মঙ্গলবার রাতেই দেওয়াল মোছা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অবশ্য বলা হয়েছে, তাঁরা স্লোগান মোছেননি।
প্রসঙ্গত, অগাস্টের ২৮ তারিখ দেখা যায় যাগবপুরের দেওয়ালে গ্রাফিতি। ২৯ তারিখ সেই গ্রাফিতির ওপর চুনকাম করে দেওয়া হয়। ৩০ তারিখ সেই একই দেওয়ালে কার্ল মাক্সের স্লোগান। ২ সেপ্টেম্বর সেই স্লোগানে পড়ল চুনকাম।
যাববপুরের উপাচার্য বলেন, “দেওয়াল তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি। ফলে রিক্লেম দ্য নাইটের সঙ্গে রিক্লেম দ্য ওয়াল-এক করে দেখা উচিত নয়। দেশের বহু নামকরা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পলিটিক্যাল ব্যানার, গ্রাফিক্যাল পোস্টার সব রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ডার্টি লুক। যুগের সঙ্গে মানানসই হয়।”
সম্প্রতি এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই উত্তাপের আবহেই বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের দেওয়াললিখন নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যাম্পাসের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেণজি’ কিংবা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র মতো স্লোগান কেন লেখা থাকবে— তা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। দেশবিরোধী সমস্ত স্লোগান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তারপর JU-র অনেক দেওয়ালেই পড়ে চুনকাম। তারপরও ফের লেখা হয় কার্ল মাক্সের স্লোগান। এবার তা মোছা ঘিরে শুরু হল বিতর্ক।