Latest weather Update: বাংলায় ঢুকেই চালিয়ে খেলছে বর্ষা, ভারী বৃষ্টিতে তোলপাড় হবে এই সব জেলা

Kolkata Weather News: বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। এই জেলাগুলির কিছু অংশে কালবৈশাখীর সর্তকতাও থাকছে।

Latest weather Update: বাংলায় ঢুকেই চালিয়ে খেলছে বর্ষা, ভারী বৃষ্টিতে তোলপাড় হবে এই সব জেলা
আবহাওয়ার খবরImage Credit source: Samir Jana/HT via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 10, 2026 | 4:26 PM

কলকাতা: বাংলায় বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারের মতো উত্তরের জেলাগুলিতে ঢুকেছে পড়েছে বর্ষা। হাওয়া অফিস বলছে, এই মূহুর্তে উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা,হাওড়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জারি হয়েছে লাল সতর্কতা।

কবে কোথায় বৃষ্টি?

এ দিকে, আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে, ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার এবং শনিবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি আশঙ্কা থাকছে। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

এ দিকে, আজ কলকাতায় সকাল থেকে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ এবং কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। এই জেলাগুলির কিছু অংশে কালবৈশাখীর সর্তকতাও থাকছে।

 

 

Follow Us