Kalighat: তৈরি হচ্ছে আলাদা পুলিশ ফাঁড়ি, কালীঘাট মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের

Kalighat Temple Outpost: নির্দেশিকায় জানানো হয়েছে, কালীঘাট পুলিশ ফাঁড়িতে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন। তাঁদের নেতৃত্ব থাকছেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। মূলত, কালীঘাট থানার আওতায় থাকবে এই কালীঘাট পুলিশ ফাঁড়ি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ডিসি সাউথ সমস্ত দিকটাই দেখভাল করবেন।

Kalighat: তৈরি হচ্ছে আলাদা পুলিশ ফাঁড়ি, কালীঘাট মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
কালীঘাট মন্দিরImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 13, 2026 | 11:08 PM

কলকাতা: কালীঘাট মন্দিরের (Kalighat Temple) নিরাপত্তা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত লালবাজারের (Lalbazar)। এবার মন্দিরের জন্য তৈরি হবে পুলিশ ফাঁড়ি। এই প্রথম কোনও ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।

পুলিশ ফাঁড়ি নিয়ে কী নির্দেশিকা?

নির্দেশিকায় জানানো হয়েছে, কালীঘাট পুলিশ ফাঁড়িতে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন। তাঁদের নেতৃত্ব থাকছেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। মূলত, কালীঘাট থানার আওতায় থাকবে এই কালীঘাট পুলিশ ফাঁড়ি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ডিসি সাউথ সমস্ত দিকটাই দেখভাল করবেন।

কেন এই সিদ্ধান্ত লালবাজারের?

আগে কালীঘাট মন্দিরের নিরাপত্তা বিভিন্ন সময়ে ঝুঁকি বা হুমকির মুখে পড়েছে। এছাড়া, মন্দিরের আইনশৃঙ্খলা রক্ষা ও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us