Kolkata: কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, পানশালা-রেস্তোরাঁ বন্ধ না থাকলে কী হত ভেবেই শিউরে উঠছেন বাসিন্দারা

Kolkata Building Collapse: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুরে তাঁরা উল্টোদিকের আবাসনে বসেছিলেন। সেই সময় আচমকা বিকট আওয়াজ শুনতে পান। তাঁরা ছুটে আসেন এবং দেখেন প্রতিদিন দুপুরে তাঁরা যেখানে বসে গল্প করেন, সেই অংশেই এই বহুতলটি ভেঙে পড়েছে।

Kolkata: কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, পানশালা-রেস্তোরাঁ বন্ধ না থাকলে কী হত ভেবেই শিউরে উঠছেন বাসিন্দারা
ডেকার্স লেনে ভেঙে পড়ল বাড়িImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 15, 2026 | 7:22 PM

কলকাতা: ফের শহরে ভেঙে পড়ল বাড়ি। এবার ডেকার্স লেনে একটি চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ওই বাড়িতে থাকা পানশালা রেস্তোরাঁ বন্ধ ছিল। না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা।

এদিন দুপুরে আচমকা বিকট আওয়াজ। চমকে ওঠেন আশপাশের বাসিন্দারা। বাইরে এসে তাঁরা দেখেন, গভর্নমেন্ট প্লেস ইস্টের ওই চারতলা বাড়ির একটা বড় অংশ ভেঙে রাস্তায় পড়েছে। প্রতিদিন এই বাড়িতে চলা পানশালা, রেস্তোরাঁ এবং অন্যান্য কাজে বহু মানুষ আসেন। কিন্তু ১৫ অগস্ট থাকায় সম্পূর্ণ বাড়ি খালি ছিল। কেয়ারটেকার সহ দু’জন বাড়ির অন্যপ্রান্তে থাকায় তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুরে তাঁরা উল্টোদিকের আবাসনে বসেছিলেন। সেই সময় আচমকা বিকট আওয়াজ শুনতে পান। তাঁরা ছুটে আসেন এবং দেখেন প্রতিদিন দুপুরে তাঁরা যেখানে বসে গল্প করেন, সেই অংশেই এই বহুতলটি ভেঙে পড়েছে। আশপাশের বহুতলগুলি থেকে  আতঙ্কিত বাসিন্দাদের সরানো হয়।

বাসিন্দাদের বক্তব্য, ছুটির দিন থাকায় কলকাতার বুকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল। না হলে বহু মানুষের প্রাণ যেতে পারত এদিন দুপুরে। তাঁদের কথায়, “এই বহুতলে কেউ বাস করতেন না। দোকান, বার, রেস্তোরাঁ এসব ছিল। আজ সব বন্ধ রয়েছে। তাই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।” বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল না বলে তাঁদের দাবি।

কলকাতা পৌরনিগমের বাড়ি ভাঙার টিম ঘটনাস্থলে এসে পৌঁছয়। চার তলা ওই বাড়ির আশপাশের অংশগুলিতে ফাটল ধরেছে। পুলিশ এসে লোহার ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ এলাকা ঘিরে দিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us