West Bengal Weather Update: মরার উপরে খাঁড়ার ঘা! শনি থেকেই বিপদ শুরু উত্তরবঙ্গে

Kolkata & West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দুই-তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather Update: মরার উপরে খাঁড়ার ঘা! শনি থেকেই বিপদ শুরু উত্তরবঙ্গে
তুমুল বৃষ্টির পূর্বাভাস।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 05, 2026 | 1:21 PM

কলকাতা: অগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বর মাস পরে গেলেও বৃষ্টির থেকে রেহাই মিলছে না। উইকেন্ডেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হল। কোথায় কোথায় বৃষ্টি হবে, সেই কথাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। আপাতত সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দুই-তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

সিস্টেম-

মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাও উত্তরবঙ্গ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। পাশাপাশি হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি হতে পারে।

রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টি না হলে, জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে।  মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বৃহষ্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

আজ উত্তরবঙ্গের উপরের দিকে চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। মালদহ, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

রবিবার উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টি।

কলকাতার আবহাওয়া-

আজ কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।

আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৮ শতাংশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us