আজ পূর্ব মেদিনীপুরে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলার সাংসদ, বিধায়কদের পাশাপাশি থাকছেন জেলা বিজেপি নেতৃত্ব। অন্যদিকে পুরুলিয়াতে চলছে জোরকদমে ধড়পাকড়। পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকায় শনিবার রাতে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ তার ভাইপো কৃপা সিন্ধু বন্দ্যোপাধ্যায় ও চরণ পাহাড়ি দাস, এই ৩জনকে গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ।