Rain Forecast in Bengal: ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে

Weather Update: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় উত্তাল থাকবে সমুদ্র। সে কারণে আলাদা করে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। ১৫ থেকে ১৮ জুলাই শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে এদিন চার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Rain Forecast in Bengal: ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 15, 2026 | 5:36 PM

কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে উত্তর ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের উপরেই অবস্থান করছে এই নিম্নচাপ। তবে অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। আগামী দু’দিনের মধ্যেই এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে চলে আসবে। 

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় উত্তাল থাকবে সমুদ্র। সে কারণে আলাদা করে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। ১৫ থেকে ১৮ জুলাই শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে এদিন চার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জন্য থাকছে এই হলুদ সতর্কতা। তবে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

বৃহস্পতিবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে। ওইদিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। এই জেলাগুলিতে এক এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। কলকাতা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে কমবে বৃষ্টি।

অন্যদিকে উত্তরবঙ্গে এদিন দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপরের পাঁচ জেলায়। হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। রবিবার অতিবৃষ্টির কমলা সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।

Follow Us