Heavy Rain Triggers: মহেশতলায় কাটা গেল একজনের পা, চিনার পার্কে জলে ডোবা অ্যাপ ক্যাবে যাত্রীর মর্মান্তিক অবস্থা! অল্প সময়ের বৃষ্টিতে কলকাতায় ধরা পড়ল ভয়ঙ্কর ছবি

Heavy Rain Triggers Horrific Accident: তড়িঘড়ি এলাকার মানুষজন একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে একটি পা বাদ চলে যায়। অপর পায়ের অবস্থা আশঙ্কা জনক ইতিমধ্যেই কলকাতার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। মহেশতলা জিনজিরা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই ডাম্পারটিকে আটক করে এবং গাড়ির চালক কেউ আটক করে নিয়ে যায় থানায়।

Heavy Rain Triggers: মহেশতলায় কাটা গেল একজনের পা, চিনার পার্কে জলে ডোবা অ্যাপ ক্যাবে যাত্রীর মর্মান্তিক অবস্থা! অল্প সময়ের বৃষ্টিতে কলকাতায় ধরা পড়ল ভয়ঙ্কর ছবি
বাঁ দিকে মহেশতলা, ডান দিকে চিনার পার্কে অ্যাপ ক্যাবImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 21, 2026 | 3:54 PM

রঞ্জিত ধর: দেড় ঘণ্টা ধরে নাগাড়ে বৃষ্টি। ভাসছে গোটা শহর। প্রচণ্ড বৃষ্টির মধ্যে পিলারের নীচে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি! কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না। সেই সময়েই এমন দুর্ঘটনা, কাটা পড়ল সেই ব্যক্তির পা। মহেশতলা বজ বজ ট্রাপিলাঙ্ক রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা।

জানা যাচ্ছে, মহেশতলা বজ বজ ট্রাঙ্ক রোডের মোল্লার গেট মোড়ে উড়ালপুলের ১০৯ পিলারে নীচে বৃষ্টির সময় দাঁড়িয়ে ছিলেন সেই ব্যক্তি।  প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই জিনজিরা বাজারে দিক থেকে মোল্লার গেটের দিকে আসছিল ১৮ চাকা ডাম্পার গাড়িটি।  নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পিলারের গার্ড ওয়ালে ধাক্কা মেরে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি।

তড়িঘড়ি এলাকার মানুষজন একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে একটি পা বাদ চলে যায়। অপর পায়ের অবস্থা আশঙ্কা জনক ইতিমধ্যেই কলকাতার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। মহেশতলা জিনজিরা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই ডাম্পারটিকে আটক করে এবং গাড়ির চালক কেউ আটক করে নিয়ে যায় থানায়।

অন্যদিকে,  কৈখালিতেও ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে অ্যাপ অ্যাব। চিনার পার্ক অভিমুখে জমা জলের মধ্যে গর্তে পড়ে যায় অ্যাপ ক্যাবটি। গাড়িতে সে সময়ে দুজন যাত্রীও ছিলেন। গাড়ির জলের মধ্যে আটকে যাওয়ায়, দরজাও খোলা যাচ্ছিল না। কোনও মতে আশপাশের দোকানিরা গাড়ি দরজা বাইরে থেকে খুলে ২ যাত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৈখালি ট্রাফিক গার্ডের পুলিশ। গাড়িটির এক পাশ জলে ডুবে যায়। সেটিকে তুলতে অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে।

দেড় ঘণ্টার বৃষ্টিতে সল্টলেক সেক্টর ফাইভ সহ- উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। কিন্তু গঙ্গার লক গেট অধিকাংশ বন্ধ থাকায় জল বেরোতে সময় লাগবে। আপাতত জল নামবে না বলেও পৌরসভা সূত্রের খবর।

Follow Us