Mamata Banerjee Attack Protest: মমতার ওপর ‘হামলা’, রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে কালীঘাট তৃণমূল

Kalighat Trinamool Statewide Protest: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যেই প্রতিবাদের ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের একাধিক ইস্যু,ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে, সঙ্গে হকার উচ্ছেদের প্রতিবাদে Y চ্যানেলে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee Attack Protest: মমতার ওপর হামলা, রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে কালীঘাট তৃণমূল
হালিশহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 09, 2026 | 9:19 PM

কলকাতা: হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ। এবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কালীঘাট তৃণমূল। সোমবারই বিকাল ৩-৪ টার মধ্যে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে কালীঘাটপন্থী তৃণমূল কর্মী সমর্থকরা। রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল বার করা হবে বলে সূত্রের খবর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যেই প্রতিবাদের ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের একাধিক ইস্যু,ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে, সঙ্গে হকার উচ্ছেদের প্রতিবাদে Y চ্যানেলে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে দিল্লিতে ‘ককরোচ’দের আন্দোলনকে সমর্থন করেও পথে নেমেছিলেন মমতা। কিন্তু এতদিন গোটা বিষয়টাই ছিল কলকাতাকেন্দ্রীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যত খোলস ছেড়ে গোটা রাজ্যেই কর্মী সমর্থকদের উদ্বুব্ধ করতে চাইছে কালীঘাট শিবির। আর সেক্ষেত্রে হাতিয়ার হালিশহরের ঘটনা।

প্রসঙ্গত,  হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। হালিশহর থানায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরেই ঘটনার সূত্রপাত। কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের অভিযোগ, নিহত তৃণমূলের সক্রিয় কর্মী। তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান মমতা। পথে বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা ও জুতো।  মমতাকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগানও।

Loading...
Unable to load recommendations.
Follow Us