Kolkata Accident: দুই বাসের রেষারেষি, মাঝে পড়ে পিষে গেলেন বাইক আরোহী! বেহালায় ভয়াবহ দুর্ঘটনা

Kolkata Road Accident: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি।  ডায়মন্ড হারবার থেকে আসছিল একটি বাস। সেই বাসের পিছনে ছিলেন বাইক আরোহী। আর তাঁর পিছনে আরেকটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ প্রথম বাসটি জোরে ব্রেক কষে। তারপরই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা।

Kolkata Accident: দুই বাসের রেষারেষি, মাঝে পড়ে পিষে গেলেন বাইক আরোহী! বেহালায় ভয়াবহ দুর্ঘটনা
বেহালা দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 30, 2026 | 4:10 PM

কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা। চৌরাস্তার (Chowrasta Shimultala Accident) কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাইক আরোহী। জানা গিয়েছে,দুই বাসের মাঝে পড়ে পিষে যান ওই ব্যক্তি। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর (Kolkata Accident)। তবে, তাঁর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি ঘটেছে চৌরাস্তার কাছে শিমুলতলায়।

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ব্যক্তির

বেহালা-চৌরাস্তার মাঝে অন্যতম ব্যস্ত এলাকা শিমুলতলা। আবার অফিস টাইমে স্বাভাবিকভাবেই ব্যস্ততা আরও বেশি থাকে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০টায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি।  ডায়মন্ড হারবার থেকে আসছিল একটি বাস। সেই বাসের পিছনে ছিলেন বাইক আরোহী। আর তাঁর পিছনে আরেকটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ প্রথম বাসটি জোরে ব্রেক কষে। স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে পড়েন ওই বাইক আরোহীও। কিন্তু, তাঁর পিছনে থাকা বাসটি গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরই মুহূর্তের মধ্যে রক্তারক্তি কাণ্ড।

কী দাবি প্রত্যক্ষদর্শীদের?

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি ব্রেক কষতে না পেরে সোজা ধাক্কা মারে ওই স্কুটিতে। দু’টি বাসের মধ্যে পড়ে পিষে যান ওই ব্যক্তি। দুমড়ে-মুচড়ে যায় স্কুটি। রক্তে ভেসে যায় রাস্তা। সামনেই পুলিশ কিয়স্ক থাকায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অবশ্য প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এদিকে, দু’টি বাসকেই আটক করেছে বেহালা থানার পুলিশ। তবে, দুই বাসের চালক পলাতক বলে খবর। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us