Nabanna: আরও বেশি NDRF মোতায়েন, বাংলার দুর্যোগ নিয়ে জরুরি বৈঠক নবান্নের

Weather Update: পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম জেলাশাসকের থেকেও বিস্তারিত রিপোর্ট নেন জলমগ্ন পরিস্থিতি নিয়ে। নবান্নে এদিন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। দুর্যোগ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বৈঠকেই বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবকে নির্দেশ দেন যাতে জলমগ্ন এলাকাগুলিতে পর্যাপ্ত টিম পাঠানো হয়।

Nabanna: আরও বেশি NDRF মোতায়েন, বাংলার দুর্যোগ নিয়ে জরুরি বৈঠক নবান্নের
কলকাতায় বৃষ্টিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 17, 2026 | 7:45 PM

কলকাতা: প্রবল বৃষ্টিতে রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকে কলকাতা সহ একাধিক জায়গায় জমেছে জল। ধসে যাচ্ছে বাঁধ। হু হু করে বাড়ছে জলস্তর। জায়গায় জায়গায় সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এই পরিস্থিতিতে একাধিক জেলায় বিশেষ নজর রাখছে নবান্ন।

দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নের নজরে রয়েছে পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলা। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় জলমগ্ন পরিস্থিতি হয়েছে। পূর্ব মেদিনীপুর এলাকার কী পরিস্থিতি, জেলাশাসকদের বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের থেকে বিস্তারিত রিপোর্ট নিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল নবান্ন সূত্রে খবর।

পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম জেলাশাসকের থেকেও বিস্তারিত রিপোর্ট নেন জলমগ্ন পরিস্থিতি নিয়ে। নবান্নে এদিন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। দুর্যোগ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বৈঠকেই বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবকে নির্দেশ দেন যাতে জলমগ্ন এলাকাগুলিতে পর্যাপ্ত টিম পাঠানো হয়।

প্রয়োজনে আরও এনডিআরএফ মোতায়েন করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কন্ট্রোল রুমগুলি থেকে ২৪ ঘন্টাব্যাপী নজরদারি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও হলদিয়া লাগোয়া এলাকায় ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে।

জল জমলে পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করতে হবে বলে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার জেলাশাসকদের থেকেই এদিনের বৈঠকে দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যসচিব।

Loading...
Unable to load recommendations.
Follow Us