West Bengal Weather Update: ভরা বৈশাখে এই দৃশ্য দেখেননি আগে! ১২ মে থেকে বিরাট বদলে যাবে বাংলার আবহাওয়া…

West Bengal Rain Forecast: মে মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি-বাদলা বাড়ার ইঙ্গিত। বাংলা জুড়ে বৃষ্টি হবে। আগামী ১২ মে-র পর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোরালো নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গ জুড়েই বৃষ্টির প্রকোপ বাড়বে। 

West Bengal Weather Update: ভরা বৈশাখে এই দৃশ্য দেখেননি আগে! ১২ মে থেকে বিরাট বদলে যাবে বাংলার আবহাওয়া...
বাংলা জুড়ে বৃষ্টির প্রভাব।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 08, 2026 | 1:49 PM

কলকাতা: বৃষ্টি-বাদলাতেই কাটছে মে মাস। যেখানে মে মাসে দাবদাহ, তাপপ্রবাহ বয় বাংলা জুড়ে, সেখানেই এ বছর মে মাসে প্রতি সপ্তাহেই বৃষ্টি হচ্ছে। ভোটের রেজাল্টের দিন থেকে বাংলা জুড়ে বৃষ্টি বেড়েছিল। এখনও তার প্রভাব চলছে। এবার বৃষ্টির প্রভাব আরও বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।

ভরা বৈশাখেও রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। ২০.২ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আকাশ আংশিক পরিষ্কারই থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ও হতে পারে। এখনই প্রচন্ড গরম বা তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

মে মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি-বাদলা বাড়ার ইঙ্গিত। বাংলা জুড়ে বৃষ্টি হবে। আগামী ১২ মে-র পর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোরালো নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গ জুড়েই বৃষ্টির প্রকোপ বাড়বে।

এদিকে, নির্ধারিত সময়ের সামান্য আগেই বর্ষা আসছে আন্দামানে। তার জেরে বৃষ্টিবাদলা আগে থেকেই শুরু হবে। তবে এল নিনোর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত তুলনামূলকভাবে  কম হতে পারে এই বছর।

Follow Us