Nabanna: প্রতি মঙ্গল-বৃহস্পতি সকাল সাড়ে ১০টা, বিডিও-এসডিও-র সঙ্গে দেখা করতে পারবেন আপনিও

Government Employees: কোনও আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন এবং তাঁদের অভিযোগ শুনবেন অফিসাররা। ওই দুদিন কোনও কাজে বাইরে যেতে পারবেন না অফিসাররা। প্রকাশ করতে হবে তাঁদের মোবাইল নম্বরও।

Nabanna: প্রতি মঙ্গল-বৃহস্পতি সকাল সাড়ে ১০টা, বিডিও-এসডিও-র সঙ্গে দেখা করতে পারবেন আপনিও
নবান্নImage Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 30, 2026 | 7:59 PM

কলকাতা: অভাব-অভিযোগের কথা শুনতে প্রতি শনিবার জনতার দরবারে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। তাঁদের কথাও এবার শোনার ব্যবস্থা করল রাজ্য সরকার। নবান্নের তরফে জারি করা হল বিশেষ নির্দেশিকা। মহকুমা শাসক সহ উচ্চপদস্থ সরকারি অফিসারদের সঙ্গে এবার থেকে সরাসরি দেখা করতে পারবেন সাধারণ মানুষ।

কবে দেখা করতে পারবেন

নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সরকারি অফিসারদের সঙ্গে দেখা করতে পারবেন সাধারণ মানুষ। অফিস জনসাধারণের জন্য খোলা থাকবে ওই দুদিন। ওই দুদিন কোনও আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন এবং তাঁদের অভিযোগ শুনবেন অফিসাররা। ওই দুদিন কোনও কাজে বাইরে যেতে পারবেন না অফিসাররা।

অফিসারদের মোবাইল নম্বর প্রকাশ করতে হবে

সংশ্লিষ্ট আধিকারিকের সরকারি ই-মেইল এবং মোবাইল নম্বর দফতরের এমন একটি জায়গায় প্রকাশ করতে হবে, যাতে সব মানুষ সহজেই তা দেখতে পান।একইসঙ্গে সংশ্লিষ্ট দফতর বা বিভাগের সরকারি ওয়েবসাইটেও ওই তথ্য স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।

কোন কোন অফিসারের সঙ্গে দেখা করতে পারবেন

ডিভিশনাল কমিশনার, জেলা শাসক, মিউনিসিপ্যাল কমিশনার, ডেভেলপমেন্ট অথরিটির CEO, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, পুরসভার এক্সিকিউটিভ অফিসার, পুলিশের ডিজি, অতিরিক্ত ডিজি, আইজি, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, ডিসিপি, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, থানার ইন্সপেক্টর/অফিসার-ইন-চার্জ, বন দফতরের PCCF, অতিরিক্ত PCCF, COF, ডিভিশনাল ফরেস্ট অফিসার, অতিরিক্ত DFO, রেঞ্জার।

রবিবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশ সঠিকভাবে পালন হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে রাজ্যের কর্মীবর্গ দফতর।

Loading...
Unable to load recommendations.
Follow Us