CM Health Scheme: হাসপাতাল থেকেই মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আবেদনপত্র? জেনে নিন নিয়ম

Mukhyamantri Swasthya Bima Yojana Application: টিএমএস পোর্টালে (TMS Portal) রোগীর আধার নম্বর দিলেই জানা যাবে ওই রোগী কোন স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে যদি দেখা যায়,স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনও প্রকল্পেই নাম নেই, তাহলে তাঁরা ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-তে যোগ্য কি না, তা দেখা হবে।

CM Health Scheme: হাসপাতাল থেকেই মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আবেদনপত্র? জেনে নিন নিয়ম
ফাইল ছবিImage Credit source: Getty Images

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 22, 2026 | 2:35 PM

কলকাতা: আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) ছাড়া ৫ লক্ষ টাকা ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় (MMSBY)। ইতিমধ্যেই স্বাস্থ্যদফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, হাসপাতালে আয়ুষ্মান ভারত নাকি স্বাস্থ্যসাথী (Swasthya Sathi)… কোন স্বাস্থ্য বিমাতে পরিষেবা পাবেন রোগী। একইসঙ্গে নির্দেশিকায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড ও আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনও সমস্যা নেই। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতেই পরিষেবা পাবেন রোগী। শুধু তাই নয়, হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আবেদনপত্র?

কীভাবে হাসপাতালে মিলবে MMSBY-এর আবেদনপত্র?

টিএমএস পোর্টালে (TMS Portal) রোগীর আধার নম্বর দিলেই জানা যাবে ওই রোগী কোন স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে যদি দেখা যায়,স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনও প্রকল্পেই নাম নেই, তাহলে তাঁরা ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-তে যোগ্য কি না, তা দেখা হবে। যোগ্য হলে হাসপাতাল থেকে ওই যোজনার ফর্ম রোগীকে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ হাসপাতালে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতে আবেদন করা যাবে।

ফর্ম পূরণ করার পর ‘প্রসিড টু স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট’ অপশনে গিয়ে চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, হাসপাতালকে পূরণ করা ফর্ম সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তী সময়ে ওই ফর্মগুলির তথ্য পোর্টালে নথিভুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হবে।

নির্দেশিকায় যে যে বিষয়গুলি স্পষ্ট করে দেওয়া হয়েছে

নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমেই রোগীর আধার নম্বর দিতে হবে। আয়ুষ্মান কার্ড থাকলে, ওই প্রকল্পের অধীনেই চিকিৎসা হবে। তবে, পোর্টালে বা প্রযুক্তিগত কোনও সমস্যা হলে প্রয়োজনীয় নিয়ম মেনে স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা করা যাবে।

এছাড়া e-KYC বা VVS রেজিস্ট্রেশন বাকি থাকলে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করা যাবে। তবে, আগে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সম্ভাব্য যোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্ট ফর্ম দেওয়া, পূরণ করানো এবং হাসপাতালের কাছে সেই ফর্ম সংগ্রহ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us